ইংল্যান্ড সফরে শোচনীয়ভাবে
টেস্ট সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দল পুনর্গঠনের সিদ্ধান্তকে
জোরালো সমর্থন জানিয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তার মতে,
পাকিস্তান ক্রিকেটের বর্তমান এ দুর্দশার শুরুটা হয়েছিল মূলত পাঁচ বছর আগে ২০২১ সালের
টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পর থেকেই!
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম
টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর লর্ডসেও ১৯৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করে পাকিস্তান।
তৃতীয় টেস্টের আগে নজিরবিহীনভাবে স্কোয়াড থেকে সাতজন খেলোয়াড়কে...