Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নারী এশিয়া কাপ

ভারতের মুখোমুখি হতেই হচ্ছে জ্যোতিদের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২
ভারতের মুখোমুখি হতেই হচ্ছে জ্যোতিদের

শ্রীলঙ্কার কাছে গ্রুপ পর্বের ম্যাচে হেরেছে বাংলাদেশ।

ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে নারী এশিয়া কাপে গেছে বাংলাদেশ দল। কিন্তু শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সেই লক্ষ্যে বড় ধাক্কা লেগেছে। ফলে ভারতকে এড়ানো সম্ভব হচ্ছে না। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১১৪ রান তুলে ৪ বল আগেই হেরেছে বাংলাদেশ। বাজে ফিল্ডিংসহ স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ না হওয়ার আক্ষেপে পুড়ছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে সোবহানা মোস্তারী দায় দিচ্ছেন ফিল্ডিংয়ের।

ম্যাচ শেষে অধিনায়ক নিগার বলেন, ‘আমার মনে হয় এই উইকেটে আমরা ১০ থেকে ১৫ রান কম করেছি। ব্যাটিং ইনিংসটা যেভাবে শুরু করেছিলাম শেষের ওভারগুলোয় আমরা সেভাবে ফিনিশিং দিতে পারিনি। বোলিংয়ের শুরুটাও আমরা দারুণ করেছিলাম, কিন্তু শেষ দিকে এসে আমরা ছন্দ হারিয়ে ফেলি। আমরা কিছু সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলোর সদ্ব্যবহার করতে পারিনি। মারুফা দারুণ বল করেছে এবং আমাদের একটি দুর্দান্ত শুরু এনে দিয়েছে। সুলতানাও মাঝের ওভারগুলোয় ভালো ছিল। এটা দুর্ভাগ্যজনক— যদি আমরা ফিল্ডিংয়ে মাঝের সময়টায় আরেকটু ভালো করতে পারতাম, তবে ম্যাচের চিত্রটা অন্যরকম হতে পারত।’

আরও পড়ুন

নিজ দেশের কোচ হতে ভয় পান বাংলাদেশের স্পিন কোচ

০৭ সেপ্টেম্বর ২০২৬

পেস তারকা মারুফা আক্তার এদিন ২১ রানে ৩ উইকেট শিকার করেন। একপর্যায়ে ১৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৮৬ রান। সেখান থেকে বাকি ২৯ রান মাত্র ১৪ বলেই তুলে ফেলে লঙ্কানরা। এর মধ্যে রিতু মনির করা ১৮তম ওভার থেকে আসে ১৬ রান। ওই ওভারের তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন হর্শিতা সামারাবিক্রমা, যদিও ফারজানা ইয়াসমিন মিস না করলে সেটি ক্যাচও হতে পারত।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই ক্যাচটিকেই হারের কারণ হিসেবে বড় করে দেখেন ব্যাট হাতে ৩৪ রানের ইনিংস খেলা সোবহানা, ‘১৮তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। ১৮তম ওভারে আমরা ডিপ মিড-উইকেটে একটা ক্যাচ মিস করি। ওই ক্যাচটা নিতে পারলে হয়তো ম্যাচটা জিতে যেতাম। তাছাড়া উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। পাওয়ারপ্লেতে আমরা ভালো খেলেছি, কিন্তু তারপর আমাদের কিছু ডট বল এবং সিঙ্গেল হয়েছে। এই লক্ষ্যটা যথেষ্ট ছিল না। কারণ আমাদের লক্ষ্য ছিল ১৪০ এর বেশি। দুর্ভাগ্যবশত, আমরা মাঝের ওভারগুলোয় মন্থর হয়ে পড়েছিলাম। ২-৩ ওভার কোনো বাউন্ডারি হয়নি। আমাদের মাঝের ওভারগুলো নিয়ে কাজ করা উচিত।’

আরও পড়ুন

উঁকি মারতে গিয়ে হাসির খোরাক রোনালদো

০৭ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগ্রেসদের জিততেই হবে। কারণ, শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় ঝুলে গেছে সেমিফাইনালের টিকিট। যদি নিগারদের সেমিফাইনাল নিশ্চিত হয়, তাহলে তাদের খেলতে হবে ভারতের বিপক্ষে। অবশ্য এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে সেমি-ফাইনালে ভারতকে এড়ানোর লক্ষ্যের কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার।

উইমেন্স এশিয়া কাপনিগার সুলতানা জ্যোতিনারী ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    advertiseadvertise