ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে
নারী এশিয়া কাপে গেছে বাংলাদেশ দল। কিন্তু শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সেই লক্ষ্যে
বড় ধাক্কা লেগেছে। ফলে ভারতকে এড়ানো সম্ভব হচ্ছে না। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১১৪ রান তুলে ৪ বল আগেই হেরেছে
বাংলাদেশ। বাজে ফিল্ডিংসহ স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ না হওয়ার আক্ষেপে পুড়ছেন অধিনায়ক
নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে সোবহানা মোস্তারী দায় দিচ্ছেন ফিল্ডিংয়ের।
ম্যাচ শেষে অধিনায়ক নিগার
বলেন, ‘আমার মনে হয় এই উইকেটে আমরা ১০ থেকে ১৫ রান কম করেছি।
ব্যাটিং ইনিংসটা যেভাবে শুরু করেছি...