Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এশিয়া কাপ

আরেকটি বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৮
আরেকটি বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষা

২০১৮ সালের কুয়ালালামপুরের সেই ঐতিহাসিক স্মৃতি আজও তরতাজা। মালয়েশিয়ার মাটিতে ভারতকে হারিয়ে উইমেন্স এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। আট বছর পর দুবাইয়ে আজ আবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেই ভারতের মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা। বর্তমান সময়ের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলটিকে কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট মনে হলেও বাংলাদেশের হারানোর কিছু নেই।

গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা, সংগ্রহ করেছিল মাত্র ১০৩ রান। তবে দুর্বলতা থাকলেও এই বড় ম্যাচটিকে বাড়তি চাপের জায়গায় না দেখে বরং দারুণ এক সুযোগ হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের ব্যাটার শারমিন আক্তার।

আরও পড়ুন

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

০৮ সেপ্টেম্বর ২০২৬

ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে শারমিন বলেন, ‘যদি আপনি ভাবেন এই ম্যাচটি অনেক চাপের, তবে আপনি অবশ্যই চাপ অনুভব করবেন। আমি যেভাবে বিষয়টি দেখি, তা হলো ভারতের বিপক্ষে খেলতে পারাটা পরম আনন্দের বিষয়। কারণ চ্যাম্পিয়ন হতে হলে আপনার তাদের মতো শীর্ষ দলগুলোকেই হারাতে হবে।’

অন্যদিকে, ভারতীয় দলের চিত্র কিছুটা ভিন্ন। টুর্নামেন্টে পাকিস্তান, থাইল্যান্ড ও হংকংয়ের বিপক্ষে দাপুটে জয়ে সেমিফাইনালে পা রেখেছে হারমানপ্রীত কৌরের দল। তবে ওপেনিং জুটির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং মিডল অর্ডারের সাম্প্রতিক ফর্মহীনতা ভারতের চিন্তার বড় কারণ। চলতি এশিয়া কাপে ভারতের মোট রানের ৬২.৬ শতাংশই এসেছে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার ওপেনিং জুটি থেকে।

আরও পড়ুন

সিপিএল অভিষেকে মিরাজের বাজিমাত

১০ সেপ্টেম্বর ২০২৬

দলের মিডল অর্ডারের এই দুর্বলতা নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওপেনার শেফালি ভার্মা বলেন, ‘কিছুটা খারাপ দিন গেছে, তবে তারা সবাই খুব ভালো খেলোয়াড়। তারা দারুণ ব্যাটার। ভারতী এবং রিচা দুর্দান্ত ফিনিশার, যারা মিডল অর্ডারে অতীতে দারুণ সব কাজ করেছে। আমার বিশ্বাস, তারা আসন্ন ম্যাচগুলোতে ভালো করবে।’

দুর্বলতা থাকলেও ভারতীয় দলে অভিজ্ঞতার কমতি নেই। অধিনায়ক হারমানপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার মতো তারকারা ২০১৮ সালের সেই ফাইনালেও দলে ছিলেন। এবার তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবেন। বিশেষ করে ভারতীয় স্পিন আক্রমণ এবারের টুর্নামেন্টে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য ত্রাস হয়ে উঠেছে। তাদের স্পিন ত্রয়ী মাত্র ৭৯ রান খরচায় তুলে নিয়েছে ২০ উইকেট।

শারমিন আক্তারবাংলাদেশ-ভারতউইমেন্স এশিয়া কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise