Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪
শেয়ার করুন:
ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

এআই

ইয়েমেনে হুতিদের সঙ্গে কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ের মধ্যে এবার কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, সশস্ত্র বাহিনী ও জনগণের হুতিদের ‘আগ্রাসন ও বর্বরতা’ বন্ধের দৃঢ় সংকল্পকে অবমূল্যায়ন করে হুতি ও তাদের ইরানি সমর্থকরা ‘ভুল হিসাব’ করেছে বলে বুধবার দাবি করেছে ইয়েমেনে নিযুক্ত মার্কিন দূতাবাস। একই সঙ্গে হুতিদের সাম্প্রতিক সময়ের হামলায় সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

এক বিবৃতিতে দূতাবাসটি বলেছে, ‘সন্ত্রাসী হুতি ও তাদের ইরানি সমর্থকরা ইয়েমেন প্রজাতন্ত্রের বৈধ সরকার, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং দেশটির জনগণের হুতিদের আগ্রাসন ও বর্বরতা বন্ধ করার দৃঢ় সংকল্পকে অবমূল্যায়ন করে ভুল হিসাব করেছে।’

দূতাবাস বলেছে, ইরানের সমর্থনে হুতিদের কর্মকাণ্ডের কারণেই বর্তমান উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৭ আগস্টের একটি বিবৃতির কথাও উল্লেখ করেছে তারা।

দূতাবাস আরও বলেছে, হুতিরা ইয়েমেনকে ‘দুর্ভোগ ছাড়া আর কিছুই দেয়নি’। একই সঙ্গে তারা দেশটিকে ইরানের এমন একটি ঘাঁটিতে পরিণত করেছে, যেখান থেকে তেহরান ‘আরব ঐক্য ও নিরাপত্তা দুর্বল করার’ চেষ্টা করছে।

আরও পড়ুন

ইয়েমেনে হুতিদের কারাগারে সৌদি জোটের হামলা, নিহত বেড়ে ২৩

০৯ সেপ্টেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রের এই বিবৃতি এমন একসময়ে এলো, যখন ইয়েমেনে কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই চলছে। তাইজ, হোদেইদা, আল-বায়দা ও আল-জাওফসহ বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ চলছে।


গত সপ্তাহে হুতিরা পশ্চিম উপকূল জুড়ে বড় ধরনের অভিযান শুরু করার পর সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়েছে এবং কয়েকটি প্রদেশে অগ্রগতির দাবি করেছে।


ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ সোমবার সতর্ক করে বলেছেন, বিভিন্ন ফ্রন্টে হুতিদের সর্বশেষ হামলার কারণে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। এতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার এবং রাজনৈতিক সমঝোতার প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


২০২২ সালে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির পর বড় ধরনের লড়াই অনেকটাই বন্ধ হয়েছিল। নতুন করে শুরু হওয়া এই সহিংসতা রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর সেই প্রচেষ্টাগুলোও ভেস্তে দেওয়ার হুমকি তৈরি করেছে।


সূত্র : আল-আরাবিয়া

হুতিইয়েমেনে যুদ্ধযুক্তরাষ্ট্রইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন