Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

  • শেয়ারবাজার থেকে ৩০ টাকা প্রিমিয়ামে ৭৮ কোটি টাকা তোলার প্রস্তাব
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭
শেয়ার করুন:
পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

লোগো

শেয়ারবাজার থেকে ৭৮ কোটি টাকা সংগ্রহ করতে চায় ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসি। এ লক্ষ্যে ফিক্সড প্রাইজ পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে সহযোগী প্রতিষ্ঠান নেক্সট প্যাক লিমিটেডের মাধ্যমে একটি আধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় কার্টন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, আইপিওতে ১ কোটি ৯৫ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ৭৮ কোটি টাকা সংগ্রহ করতে চায় কোম্পানিটি। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এর সঙ্গে ৩০ টাকা প্রিমিয়াম যোগ করে শেয়ারপ্রতি প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। গত ২৫ অক্টোবর বিএসইসির কাছে আইপিওর অনুমোদন চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির প্রস্তাব অনুযায়ী, আইপিও থেকে সংগৃহীত অর্থ সহযোগী প্রতিষ্ঠান নেক্সট প্যাক লিমিটেডে ইক্যুইটি বিনিয়োগ হিসেবে দেওয়া হবে। নেক্সট প্যাক একটি পৃথক স্থানে আধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ঢেউতোলা কাগজের কার্টন উৎপাদন কারখানা স্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন কারখানার মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানো, পরিচালন দক্ষতা উন্নত করা এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

কোম্পানিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কারখানার উৎপাদিত পণ্য মূলত দেশের তৈরি পোশাক শিল্পসহ প্যাকেজিং পণ্যের প্রয়োজন রয়েছে এমন অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের চাহিদা পূরণে ব্যবহার করা হবে। ডিবিএল গ্রুপের দীর্ঘদিনের বাজার উপস্থিতি ও প্রতিষ্ঠিত গ্রাহকভিত্তিকে কাজে লাগিয়ে নতুন উৎপাদন সক্ষমতার সদ্ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

আইপিওর শেয়ারপ্রতি মূল্য নির্ধারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করা হয়েছে বলে আবেদনসংশ্লিষ্ট তথ্যে উল্লেখ রয়েছে। ইস্যু ব্যবস্থাপকের সঙ্গে পরামর্শ করে শেয়ারের প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে এ দরের যৌক্তিকতা উপস্থাপনের কথা জানিয়েছে কোম্পানিটি। আইপিওর অনুমোদন পেতে খসড়া প্রসপেক্টাসসহ প্রয়োজনীয় নথিপত্রও জমা দেওয়া হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানিটির করপোরেট স্বচ্ছতা, আর্থিক তথ্য প্রকাশ ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ডিবিএল গ্রুপের আরেকটি শিল্পপ্রতিষ্ঠান শেয়ারবাজারে যুক্ত হলে অন্য যোগ্য প্রতিষ্ঠানও গণপ্রস্তাবের মাধ্যমে মূলধন সংগ্রহে উৎসাহিত হতে পারে। এতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ও বৈচিত্র্য বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে মনে করছে কোম্পানিটি।

পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসি বাংলাদেশের প্যাকেজিং ও প্রিন্টিং খাতে কাজ করছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তৈরি পোশাকশিল্পের জন্য প্যাকেজিং পণ্য সরবরাহ করে আসছে। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ নতুন কারখানায় বিনিয়োগ করা হলে কোম্পানিটির উৎপাদন সক্ষমতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে প্রস্তাবিত আইপিওর অনুমোদন, শেয়ার ইস্যু এবং অর্থ সংগ্রহের বিষয়গুলো বিএসইসির পর্যালোচনা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আইপিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের