শেয়ারবাজারে দীর্ঘস্থায়ী
মন্দা পরিস্থিতি বিরাজ করায় ব্যবসা ও আয় কমে মূলধন ঘাটতিতে পড়েছে দেশের মার্চেন্ট
ব্যাংকগুলো। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), বন্ড ও অন্যান্য সিকিউরিটিজ ইস্যুর কার্যক্রম
দীর্ঘদিন বন্ধ থাকায় শেয়ারবাজারে লেনদেন ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ সংকুচিত হয়েছে।
অন্যদিকে জনবল, প্রযুক্তি, নিয়ন্ত্রক পরিপালন ও পরিচালন ব্যয় অব্যাহত থাকায় প্রতিষ্ঠানগুলোকে
ধারাবাহিক লোকসান গুনছে। ফলে কিছু মার্চেন্ট ব্যাংকের নিট সম্পদ নির্ধারিত সীমার নিচে
নেমে গেছে এবং কয়েকটি ক্ষেত্রে তা ঋণাত্মক...