Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

ছাড় দিয়ে আইপিও আনার চেষ্টায় ডিএসই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৫:১০
ছাড় দিয়ে আইপিও আনার চেষ্টায় ডিএসই

‘দ্য কারেন্ট স্টেট অব দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক মুক্ত আলোচনায় কথা বলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম

শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আকৃষ্ট করতে এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজ ও নতুন প্রাথমিক পাবলিক অফারের (আইপিও) আগমন ত্বরান্বিত করতে লিস্টিং ফি-তে বড় ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে কোম্পানিগুলো এই বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবে।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘দ্য কারেন্ট স্টেট অব দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক মুক্ত আলোচনায় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।

সোমবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টি-পারপাস হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান প্রধান অতিথি, বিএসইসি কমিশনারবৃন্দ ও ডিএসই এমডি নুজহাত আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

বক্তব্যে ডিএসই চেয়ারম্যান জানান, শেয়াবাজারে নতুন কোম্পানি ও বন্ড তালিকাভুক্তির ক্ষেত্রে প্রধান বাধা ছিল উচ্চ লিস্টিং ফি। নতুন ইস্যুয়ার কোম্পানিগুলোকে উৎসাহিত করতে ডিএসই বোর্ড সম্প্রতি এই ফি সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে সর্বোচ্চ ১৫ লাখ টাকায় বেধে দিয়েছে। এছাড়া ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে যারা আইপিও বা ডিরেক্ট লিস্টিংয়ের জন্য আবেদন করবে, তারা এই নির্ধারিত ফি-র ওপর আরও অতিরিক্ত ৫০ শতাংশ ছাড় পাবে।

বাজারের প্রযুক্তিগত আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানালেন, লেনদেনে গতি আনতে ‘স্ট্রিপ নেটিং’ এবং ‘টি প্লাস ১’ নিষ্পত্তির প্রযুক্তিগত ও রেগুলেটরি প্রস্তুতির অনুমোদন সম্পন্ন হয়েছে, যা আগামী কয়েক মাসের মধ্যেই কার্যকর হবে। পাশাপাশি বিশ্বমানের তথ্য পরিবেশন নিশ্চিত করতে ডিএসইর ওয়েবসাইটের নতুন রূপ উন্মোচনের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

বন্ডের তালিকাভুক্তি জোরদার করার কথা জানিয়ে তিনি বলেন, বিএসইসির নির্দেশনা অনুযায়ী বন্ডের অনুমোদন পেতে হলে লিস্টিং বাধ্যতামূলক করা হচ্ছে এবং এ সংক্রান্ত জটিলতা নিরসনে কাজ চলছে। এছাড়া ডিএসইর ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে, যা কোনোভাবেই ব্রোকারেজ হাউজগুলোর নিজস্ব দায়বদ্ধতাকে শিথিল করবে না।

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার বলেন, ডিএসই ও বিএসইসি অত্যন্ত সমন্বিতভাবে বাজারের উন্নয়ন ও গভর্নেন্স জোরদারে কাজ করছে। বাজারে ভালো আইপিও আনা, ফ্রি মার্জিন, সিসি অ্যাকাউন্ট পরিচালনা এবং আগামী ৫ বছরের স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থার সুনির্দিষ্ট নির্দেশনায় কাজ চলছে।

খাত সংশ্লিষ্টদের মতে, লিস্টিং ফি কমানো এবং এই ৫০ শতাংশ ছাড়ের বিশেষ সুযোগ দেশীয় পুঁজিবাজারে ভালো মানের কোম্পানি ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডিএসইআইপিওশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    advertiseadvertise