Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

ইলন মাস্কের সম্পদ কমছেই

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:১২
ইলন মাস্কের সম্পদ কমছেই

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক

দিন দিন কমছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদ। টেসলার শেয়ারের বড় দরপতনে এক দিনেই তার সম্পদ কমেছে ১৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। তবুও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

এর আগে স্পেসএক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় কোম্পানির শেয়ারেও বড় ধস নামে, যা মাস্কের সম্পদে আরও চাপ তৈরি করেছে।

ফোর্বস বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, আজ ২৫ জুলাই ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৭২৫ দশমিক ১ বিলিয়ন ডলারে। এর আগে গত ২৩ জুলাই টেসলার শেয়ার ১৪ শতাংশ পড়ে যাওয়ার পর ইলন মাস্কের সম্পদ কমে দাঁড়ায় ৭৩১ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

এত বড় পতনের পরও তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার পরেই রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ, যার সম্পদের পরিমাণ ২৬৩ দশমিক ২ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদ ২৪৩ দশমিক ২ বিলিয়ন ডলার।

টেসলার শেয়ারের এই দরপতনের প্রধান কারণ প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রান্তিকের আর্থিক ফলাফল। কোম্পানিটি ২৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয় করলেও, শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে মাত্র ৩৩ সেন্ট। বিশ্লেষকদের প্রত্যাশা ছিল ৫৫ সেন্ট। প্রত্যাশার তুলনায় কম মুনাফা হতাশ করেছে বিনিয়োগকারীদের।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের পরিকল্পনাও উদ্বেগ বাড়িয়েছে বিনিয়োগকারীদের।

টেসলার প্রধান অর্থ কর্মকর্তা বৈভব তানেজা জানিয়েছেন, চলতি বছর এআই প্রকল্পে প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করবে প্রতিষ্ঠানটি। আগামী বছরগুলোতে আরও বাড়ানো হবে এই বিনিয়োগ। এই অর্থ মূলত অপটিমাস হিউম্যানয়েড রোবট, রোবোট্যাক্সি এবং ব্যয় করা হবে অন্যান্য এআই প্রযুক্তি উন্নয়নে।

তবে বিশ্লেষকদের মতে, এখন বিনিয়োগকারীরা শুধু ভবিষ্যৎ পরিকল্পনা নয়, বাস্তব অগ্রগতি দেখতে চান।

আরও পড়ুন

৭ হাজার টাকা বিনিয়োগে সাড়ে ৫০০ কোটির সাম্রাজ্য কণিকার

২৫ জুলাই ২০২৬

মরগান স্ট্যানলির বিশ্লেষকেরা বলেছেন, এআই খাতে বড় বিনিয়োগ প্রয়োজন হলেও রোবোট্যাক্সি ও অপটিমাস প্রকল্পে দেখাতে হবে দৃশ্যমান সাফল্য।

অন্যদিকে ক্যানাকর্ড জেনুইটির বিশ্লেষকেরা আশা করছেন, আগামী ছয় মাসের মধ্যে টেসলা রোবোট্যাক্সি সেবার উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটাবে।

সম্প্রতি এক আয়-পরবর্তী আলোচনায় টেসলা ও স্পেসএক্স একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ইলন মাস্ক এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি স্বীকার করেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আগের তুলনায় বেড়েছে। উদাহরণ হিসেবে তিনি সাইবারট্রাকে স্টারলিংক সংযোগ এবং টেসলা ও স্পেসএক্সের সম্ভাব্য যৌথ এআই চিপ উৎপাদন প্রকল্প টেরাফ্যাবের কথা উল্লেখ করেন।

এর আগে স্টারশিপ রকেটের সর্বশেষ উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় স্পেসএক্সের শেয়ারেও বড় ধস নামে। শুক্রবার লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার ৪ দশমিক ৪ শতাংশ কমে যায় এবং টানা পাঁচ কার্যদিবসে মোট ১৪ দশমিক ৫ শতাংশ দরপতন হয়। শেয়ারের এ পতনে এক দিনেই মাস্কের সম্পদ প্রায় ৪৫ বিলিয়ন ডলার কমে যায়।

বিশ্লেষকদের আশা ছিল, স্টারশিপের উৎক্ষেপণ সফল হলে স্পেসএক্সের শেয়ারের পতন থামতে পারে। কিন্তু শেষ মুহূর্তে রকেটের সব ইঞ্জিন চালু না হওয়ায় উৎক্ষেপণ বাতিল করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক জানান, আগামী সপ্তাহের শুরুতে আবার উৎক্ষেপণের চেষ্টা করা হবে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও সাম্প্রতিক সপ্তাহগুলোতে শেয়ারবাজারের টানা দরপতনের কারণে ইলন মাস্কের সম্পদ দ্রুত কমছে। বিশেষ করে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের ওঠানামাই তার সম্পদের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলছে।

স্পেসএক্সওয়াল স্ট্রিটশেয়ারবাজারইলন মাস্কফোর্বসআইপিওটেসলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise