ইয়েমেনে ইরানপন্থি হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত দুইবার কল করে কথা বলেছেন তিনি। তবে হুতিদের ওপর সরাসরি মার্কিন হামলায় ট্রাম্পকে রাজি করাতে পারেননি সৌদি যুবরাজ।বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এ তথ্য। সূত্রগুলো বলছে, যুবরাজের সরাসরি হামলার প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটন রিয়াদকে প্রস্তাব দিয়েছে গোয়েন্দা তথ্য বিনিময় ও লক্ষ্যবস্তু নি...