Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

রিয়াদে হুতিদের হামলার পর সানায় পাল্টা হামলা সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১
রিয়াদে হুতিদের হামলার পর সানায় পাল্টা হামলা সৌদি জোটের

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এর কয়েক ঘণ্টার মধ্যে ইয়েমেনের রাজধানী সানায় পাল্টা হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আজ সোমবার ঘটেছে এসব হামলা-পাল্টা হামলার ঘটনা।

সৌদি জোটের দাবি, হামলায় হুতিদের ক্ষেপণাস্ত্র কারখানা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি করেছেন।

পাশাপাশি সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশন লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছেন তিনি।

হুতিদের হামলার দাবির কয়েক ঘণ্টা আগে সৌদি জোট জানিয়েছিল, রিয়াদ অভিমুখে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

এর জবাবে ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থানে হামলা চালানোর কথা জানায় সৌদি জোট।

হুতিরা এর আগেও গতকাল রবিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি করেছিল। এ ছাড়া খামিস মুশাইত এলাকার কিং খালিদ বিমানঘাঁটি এবং জাজানের একটি নৌঘাঁটিতে হামলার কথাও জানিয়েছিল তারা।

হুতিদের অভিযোগ, এর আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। এসব হামলা হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

পৃথক আরেক ঘটনায় ইয়েমেনে সৌদি জোটের সামরিক অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতিরা।

ইয়াহিয়া সারি এক্সে দেওয়া বিবৃতিতে বলেছেন, এডেনের সালাহ আল-দিন এলাকা এবং লাহিজ প্রদেশের আল-ওয়াহাত এলাকায় এসব হামলা চালানো হয়েছে।

রিয়াদ অভিমুখে হুতিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর আসে এ দাবি। সৌদি নেতৃত্বাধীন জোট অবশ্য জানিয়েছে, রিয়াদমুখী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।

জোটটি বলছে, সৌদি আরব ও ইয়েমেনের অবকাঠামোয় হুতিদের হামলার পর হুমকির উৎস ধ্বংস করতে চালানো হয়েছে সামরিক অভিযান।

সৌদি জোটের দাবি, অভিযানে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পাঁচটি সুড়ঙ্গ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। এ ছাড়া একটি ক্ষেপণাস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে জোটটি আরও জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকার মধ্যে সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করার ওপর অভিযানে গুরুত্ব দেওয়া হয়েছে। ইয়েমেনের বিভিন্ন স্থানে হুতিদের প্রতিরক্ষাব্যবস্থা, যোদ্ধাদের সমাবেশস্থল ও সামরিক সরঞ্জামও হামলার লক্ষ্য ছিল।

সূত্র : আল জাজিরা

আরও পড়ুন

শুধু ড্রোন-ক্ষেপণাস্ত্র নয়, ভিন্ন ‘অস্ত্রেও’ সৌদিকে কাবু করছে হুতিরা

২৪ অক্টোবর ২০২৬

আরও পড়ুন

হুতিদের থেকে সৌদিকে সুরক্ষা দেবে ব্রিটেনের টাইফুন যুদ্ধবিমান

২০ অক্টোবর ২০২৬


মধ্যপ্রাচ্যহুতিইয়েমেনসৌদি জোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২