Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ইয়েমেন

বাব আল-মান্দেব হুতিদের নিয়ন্ত্রণে
বাব আল-মান্দেব হুতিদের নিয়ন্ত্রণে
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি আরব-সমর্থিত সরকারের পক্ষে লড়াই করা ইয়েমেনি বাহিনী গতকাল জানিয়েছে, তারা কৌশলগতভাবে পিছু হটছে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সম্মুখভাগের একটি এলাকা থেকে। এতে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। রয়টার্সের গতকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাব আল-মান্দেব এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর পিছু হটার ফলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও বাড়ল। আরব উপদ্বীপের অন্য প্রান্তে ইরান যখন হরমুজ প্রণালি দিয়ে...
বিদেশ•১ দিন আগে
প্লাস্টিকের বোতল কুড়িয়ে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন ইয়েমেনি মা
প্লাস্টিকের বোতল কুড়িয়ে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন ইয়েমেনি মা
যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। আশ্রয় নিয়েছেন ইয়েমেনের অবরুদ্ধ তাইজ শহরের একটি জরাজীর্ণ ভবনে। মাথার ওপর নেই ছাদ, শীত থেকে বাঁচার মতো কম্বলও নেই। খাবার জোগাড় করতে এখন রাস্তায় রাস্তায় প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করছেন দুই মা। তাতেও জুটছে না সন্তানদের দুবেলা খাবার। প্রতিদিনের জীবন তাদের কাছে হয়ে উঠেছে টিকে থাকার এক কঠিন লড়াই। তিন সপ্তাহ আগে নিজেদের গ্রাম থেকে পালিয়ে তাইজ শহরে আশ্রয় নেন দুই নারী। তাদের দুজনই স্বামী থেকে বিচ্ছিন্ন। একজনের আট সন্তান, অন্যজনের সাত সন্তান। সন...
বিদেশ•১০ দিন আগে
ইয়েমেনে গুরুত্বপূর্ণ বন্দর ও তেল স্থাপনায় সৌদি হামলা, ‘যুদ্ধাপরাধ’ বলছে হুতি
ইয়েমেনে গুরুত্বপূর্ণ বন্দর ও তেল স্থাপনায় সৌদি হামলা, ‘যুদ্ধাপরাধ’ বলছে হুতি
ইয়েমেনের হোদেইদা প্রদেশে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ একটি বন্দর ও তেল স্থাপনায় সৌদি আরবের হামলায় সাতজন আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে হুতিরা।বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়ছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় রাস ইসা বন্দরে চারজন বেসামরিক নাগরিক আহত হয়...
মধ্যপ্রাচ্য•১৪ দিন আগে
কুয়েতে ইয়েমেনি নাগরিক হত্যা, থানায় বাংলাদেশি প্রবাসীর আত্মসমর্পণ
কুয়েতে ইয়েমেনি নাগরিক হত্যা, থানায় বাংলাদেশি প্রবাসীর আত্মসমর্পণ
কুয়েতে এক ইয়েমেনি প্রবাসীকে গলা কেটে হত্যার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসী থানায় আত্মসমর্পণ করেছেন। শনিবার ভোরে শার্ক থানায় গিয়ে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ভীতসন্ত্রস্ত অবস্থায় ওই বাংলাদেশি থানায় হাজির হন। কর্তব্যরত কর্মকর্তাদের তিনি জানান, মুত্তলা এলাকায় এক ইয়েমেনি প্রবাসীকে হত্যা করেছেন।এর আগে মুত্তলা সিটির একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় ওই ইয়েমেনি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফে...
প্রবাস•১৬ দিন আগে
রিয়াদে হুতিদের হামলার পর সানায় পাল্টা হামলা সৌদি জোটের
রিয়াদে হুতিদের হামলার পর সানায় পাল্টা হামলা সৌদি জোটের
সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এর কয়েক ঘণ্টার মধ্যে ইয়েমেনের রাজধানী সানায় পাল্টা হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আজ সোমবার ঘটেছে এসব হামলা-পাল্টা হামলার ঘটনা।সৌদি জোটের দাবি, হামলায় হুতিদের ক্ষেপণাস্ত্র কারখানা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।অন্যদিকে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর...
মধ্যপ্রাচ্য•২২ দিন আগে
শুধু ড্রোন-ক্ষেপণাস্ত্র নয়, ভিন্ন ‘অস্ত্রেও’ সৌদিকে কাবু করছে হুতিরা
শুধু ড্রোন-ক্ষেপণাস্ত্র নয়, ভিন্ন ‘অস্ত্রেও’ সৌদিকে কাবু করছে হুতিরা
সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলাই নয়, সামাজিকমাধ্যমকেও হাতিয়ার বানাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আর এর কেন্দ্রীয় চরিত্রে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নাম। মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা নথির (এপস্টেইন ফাইল) কিছু তথ্য প্রচার করছে হুতিরা। এর মধ্যে রয়েছে, সৌদি রাজপরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা ইসলামের পবিত্রতম স্থান কাবাঘরে ব্যবহৃত গিলাফ এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে পাঠানোর তথ্যও। সেটিকেই সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুণ্নের কাজে ব্য...
মধ্যপ্রাচ্য•২৪ দিন আগে
ইয়েমেনে হুথিদের অস্ত্র সরবরাহের নেটওয়ার্কে হামলা
ইয়েমেনে হুথিদের অস্ত্র সরবরাহের নেটওয়ার্কে হামলা
ইয়েমেনের উপকূল দিয়ে হুথি বিদ্রোহীদের কাছে অস্ত্র পাচারের অভিযোগে সামুদ্রিক যান, অস্ত্রের চালান ও স্থলপরিবহন ব্যবস্থায় হামলার ভিডিও প্রকাশ করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি ১৯ অক্টোবর ভিডিওটি প্রকাশ করেন। তার দাবি, সংগঠিত অপরাধী চক্রের মাধ্যমে সমুদ্রপথে হুথিদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছিল।জোটের প্রকাশিত ভিডিওতে সমুদ্রপথে চলাচলকারী নৌযান, স্থলভাগে পণ্য পরিবহনের যান এবং কয়েকটি স্থাপনায় নজরদারি ও হামলার দৃশ্য দেখা যায়। এর আগে ১৬ অক্টোবর হুদাইদা এলাকায়...
মধ্যপ্রাচ্য•২৬ দিন আগে
হুতি মোকাবিলায় সৌদির পাশে মিসর
হুতি মোকাবিলায় সৌদির পাশে মিসর
হুতি গোষ্ঠীর সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে মিসর। গতকাল রবিবার মিসরীয় প্রেসিডেন্সি জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য দরকারি সাহায্য দিতে প্রস্তুত রয়েছে মিসর। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটিতে তাদের আক্রমণ জোরদার করার প্রেক্ষাপটে এ ঘোষণা এলো। রয়টার্সের গতকাল রবিবারের প্রতিবেদন অনুযায়ী, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি পার্লামেন্টের একটি জরুরি অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনের উদ্দ...
মধ্যপ্রাচ্য•২৯ দিন আগে
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান, লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূখণ্ড পুনরুদ্ধার
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান, লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূখণ্ড পুনরুদ্ধার
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সামরিক অবস্থান ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারি বাহিনী। ‘ডন অব ইয়েমেন’ (ডন অব ইয়েমেন) নামের এই অভিযানে স্থলবাহিনীর অগ্রযাত্রার পাশাপাশি বিমান হামলা চালানো হচ্ছে। দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল, হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করাই এ অভিযানের প্রধান লক্ষ্য।গত ৫ অক্টোবর ইয়েমেনের সরকারি বাহিনী বড় পরিসরে এই সামরিক অভিযান শুরু করে। অভিযানের প্রথম পর্যায়ে লোহিত সাগর উপকূ...
মধ্যপ্রাচ্য•২৯ দিন আগে
সানা আক্রান্ত হওয়ার পর সৌদিতে আরামকোর ভবনে হুতিদের হামলা
সানা আক্রান্ত হওয়ার পর সৌদিতে আরামকোর ভবনে হুতিদের হামলা
ইয়েমেনের সানায় সৌদি জোটের হামলার পর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সৌদি বার্তা সংস্থা এসপিএকে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।গতকাল মঙ্গলবারের ওই হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর একটি প্রশাসনিক ভবনে আগুন লেগে যায়। তবে হামলায় কেউ হতাহত হননি। মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে থাকা কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল হুতিরা। এদিন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এসব স্থা...
মধ্যপ্রাচ্য•প্রায় ১ মাস আগে
রিয়াদ দাম্মামের তিন স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইয়েমেনের
রিয়াদ দাম্মামের তিন স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইয়েমেনের
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের আঁচ লেগেছে পুরো মধ্যপ্রাচ্যে। সে আগুনে জ্বলছে সৌদি আরব- ইয়েমেনও। বন্দুক-বোমা, ড্রোন-ক্ষেপণাস্ত্র আর বিমান হামলায় ভেঙে খান খান হয়ে গেছে দুই দেশের চার বছর আগের ভঙ্গুর শান্তিচুক্তি। সৌদির সুউচ্চ প্রাসাদ আর ঝলমলে বিমানবন্দরগুলোর আকাশে উড়ছে হুতি হামলার বারুদ। ইয়েমেনের সানায় ধেয়ে যাচ্ছে সৌদি জোটের বোমারু বিমান। পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র হয়ে উঠেছে মরুভূমির তেলসমৃদ্ধ দুই প্রতিবেশী ভূখণ্ড। চলতি বছরের ১৩ জুলাই থেকে শুরু হয়েছে নতুন এ সংঘাত। সেই থেকেই চলছে। থেমে নেই ক...
বিদেশ•প্রায় ১ মাস আগে
তাইজে গুরুত্বপূর্ণ এলাকা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর, হুতিদের হামলাও অব্যাহত
তাইজে গুরুত্বপূর্ণ এলাকা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর, হুতিদের হামলাও অব্যাহত
ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সৌদি-সমর্থিত দেশটির সরকারি বাহিনী। তারা পশ্চিম তাইজের উপকূলসংলগ্ন পার্বত্য এলাকায় আরও অগ্রসর হওয়ার দাবি করেছে। ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে ইরান-সমর্থিত হুতিদের থেকে কৌশলগত এসব এলাকা দখলের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।ইয়েমেন সরকার জানিয়েছে, তাদের বাহিনী বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা থেকে হুতিদের সরিয়ে দিয়েছে এবং কৌশলগত বন্দরনগরী মোকা পুনর্দখল করেছে। লোহিত সাগরের উপকূলের গুরুত্বপূর্ণ ভূখণ্ড পুনর্দখল করাই এ অভিযানের প্...
মধ্যপ্রাচ্য•প্রায় ১ মাস আগে
ইয়েমেনের সেনাবাহিনীকে পূর্ণাঙ্গ অপারেশনাল সহায়তা অব্যাহত রাখবে জোট
ইয়েমেনের সেনাবাহিনীকে পূর্ণাঙ্গ অপারেশনাল সহায়তা অব্যাহত রাখবে জোট
ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে পূর্ণাঙ্গ অপারেশনাল সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় গঠিত জোটের যৌথ বাহিনীর কমান্ড। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি রোববার এক বিবৃতিতে এ তথ্য জানালেন। আল-মালিকি বলেছেন, জোটের যৌথ বাহিনী ইয়েমেনের স্বীকৃত সরকার ও জনগণের পাশে রয়েছে। দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা এবং হুতিদের নিয়ন্ত্রণের অবসান ঘটাতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখা হবে। তার বক্তব্য অনুযায়ী, ইয়েমেনের রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন এবং দেশটির ভবিষ্যৎ নির...
মধ্যপ্রাচ্য•প্রায় ১ মাস আগে
হুতিদের থেকে বাব আল-মান্দাবের গুরুত্বপূর্ণ অবস্থান দখল ইয়েমেনি বাহিনীর
হুতিদের থেকে বাব আল-মান্দাবের গুরুত্বপূর্ণ অবস্থান দখল ইয়েমেনি বাহিনীর
সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনী সোমবার বাব আল-মান্দাব প্রণালি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। গত মাসে অগ্রসর হওয়া ইরানপন্থী হুতিদের পিছু হটাতে এ অভিযান চালানো হচ্ছে বলে সামরিক ও সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট। সামরিক বাহিনীর তিনটি সূত্র ও সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রণালির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ধুবাব জেলার বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর সৌদি নেতৃত্বাধীন জোটের ব্যাপক বিমান সহায়তায় সরকারি বাহিনী সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।এর আগে হুতিদের...
মধ্যপ্রাচ্য•প্রায় ১ মাস আগে
অস্ত্রভর্তি ৪ উড়োজাহাজ পাঠিয়ে হুতিদের ঠেকাতে সরাসরি নামছে পাকিস্তান
অস্ত্রভর্তি ৪ উড়োজাহাজ পাঠিয়ে হুতিদের ঠেকাতে সরাসরি নামছে পাকিস্তান
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান জোরদারের প্রস্তুতির মধ্যেই সরাসরি সম্পৃক্ততা বাড়াচ্ছে পাকিস্তান। সেপ্টেম্বরে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ড্রোন প্রতিরোধী অস্ত্রসহ সামরিক সরঞ্জাম নিয়ে চারটি কার্গো বিমান পাঠিয়েছে ইসলামাবাদ। একই সময়ে সৌদি সামরিক উপদেষ্টাদের সঙ্গে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও ইয়েমেনে অবস্থান করছেন বলে জানা গেছে।ইয়েমেনের বন্দরনগরী এডেনে পাকিস্তানের অস্ত্র পাঠানোর ঘটনা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যুদ্ধটিতে নিজেদের সম্পৃক্ততা বাড়া...
মধ্যপ্রাচ্য•প্রায় ১ মাস আগে
হুতিদের ঠেকাতে বিমান হামলা
হুতিদের ঠেকাতে বিমান হামলা
রাতের আকাশে প্রথমে যুদ্ধবিমানের গর্জন, তারপর একের পর এক বিস্ফোরণ। রাজধানী সানা থেকে তাইজের পাহাড়ি যুদ্ধক্ষেত্র— আকাশে বিমান হামলা আর মাটিতে হুতিদের বড় ধরনের আক্রমণে আবারও অশান্ত হয়ে উঠেছে ইয়েমেন। গত বুধবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত প্রায় বিরতিহীন সংঘর্ষে দেশটিতে কয়েক বছরের আপেক্ষিক শান্তি ভেঙে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সংঘাতের নতুন পর্ব শুরু হয় গত বুধবার রাতে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই রাতেই তাইজ প্রদেশের সরকার নিয়ন্ত্রিত অবস্থানগু...
বিদেশ•প্রায় ২ মাস আগে
তিন বেলা খাবারই বিলাসিতা ইয়েমেনিদের
তিন বেলা খাবারই বিলাসিতা ইয়েমেনিদের
এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ইয়েমেনে আরও গভীর হয়েছে ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট। দেশটির লাখো মানুষ এখন দিনে তিন বেলা খাবার জোগাড় করতে পারছেন না। কারও ভাগ্যে জুটছে দুই বেলা, আবার কেউ কখনো কখনো এক বেলাও না খেয়ে থাকছেন।তাইজ শহরে স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে একটি মাত্র কক্ষে থাকেন ৪৬ বছর বয়সী শিক্ষক মোহাম্মদ সাঈদ। যুদ্ধ শুরুর পর তিন থেকে চারবার বাস্তুচ্যুত হয়েছেন। এক বছরের বেশি সময় ধরে বাড়িভাড়াও বকেয়া।সন্তানরা এখনো তাকে খাবারের টেবিলে ডাকেন।...
বিদেশ•প্রায় ২ মাস আগে
হুতিদের বিরুদ্ধে ‘শহীদ’ হতে প্রস্তুত থাকার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির
হুতিদের বিরুদ্ধে ‘শহীদ’ হতে প্রস্তুত থাকার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মহান দেশকে রক্ষা করা এবং এর ভূখণ্ডের এক ইঞ্চির ওপরও হাত দেওয়ার চেষ্টা করে এমন যেকোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া সবচেয়ে বড় দায়িত্ব ও সর্বোত্তম ইবাদতের কাজগুলোর মধ্যে পড়ে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ কাজে জীবন ও আত্মা উৎসর...
মধ্যপ্রাচ্য•প্রায় ২ মাস আগে
ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প
ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প
ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমির সঙ্গে রবিবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক নৌপথের আশপাশে ইরান-সমর্থিত হুতিদের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব-সমর্থিত তার সরকারের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন আল-আলিমি। চলতি মাসে হুতিরা দ্রুতগতির এক অভিযানে বাব আল-মান্দাব প্রণালির পাশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করে নেয়।একজন ইয়েমেনি ও একজন পশ্চিমা সূত্র জানিয়েছেন, ফোনাল...
বিদেশ•প্রায় ২ মাস আগে
সৌদি আরব-হুতির পাল্টাপাল্টি হামলায় নিহত ৫
সৌদি আরব-হুতির পাল্টাপাল্টি হামলায় নিহত ৫
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এসব হামলায় নিহতরা সবাই ইয়েমেনের নাগরিক। খবর আলজাজিরারসৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইফে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার পর অন্তত একজন নিহত ও দুজন আহত হন। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসরত ইয়েমেনি নাগরিক। চলতি মাসে শুরু হওয়া সংঘাতে এটিই সৌদি আরবে প্রথম মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার ইয়েমেনে হুতিরা জানিয়েছে, দেশটির তাইজ প্রদেশে তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়...
মধ্যপ্রাচ্য•প্রায় ২ মাস আগে