Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সৌদি আরব-হুতির পাল্টাপাল্টি হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫
সৌদি আরব-হুতির পাল্টাপাল্টি হামলায় নিহত ৫

ইয়েমেনের আল জাওফে সৌদি সমর্থিত বাহিনীর ওপর হুতিদের হামলার ভিডিও থেকে নেওয়া ছবি।

সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এসব হামলায় নিহতরা সবাই ইয়েমেনের নাগরিক। খবর আলজাজিরার।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইফে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার পর অন্তত একজন নিহত ও দুজন আহত হন। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসরত ইয়েমেনি নাগরিক। চলতি মাসে শুরু হওয়া সংঘাতে এটিই সৌদি আরবে প্রথম মৃত্যুর ঘটনা।

বৃহস্পতিবার ইয়েমেনে হুতিরা জানিয়েছে, দেশটির তাইজ প্রদেশে তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে ‘সৌদি শত্রু যুদ্ধবিমান’।

হুতি সংশ্লিষ্ট আলমাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের আবস শহরে সৌদি আরবের হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

পরে হুতি-সমর্থিত গণমাধ্যম জানায়, ‘সৌদি-সমর্থিত ভাড়াটে যোদ্ধাদের হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন।’ সৌদি-সমর্থিত ভাড়াটে যোদ্ধা বলতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীকে বোঝানো হয়েছে।

এদিকে সৌদি আরবের তাইফে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে কুয়েত ও বাহরাইন। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি’ জানিয়েছে।

‘সৌদি আরবের ওপর হুতিদের সন্ত্রাসী হামলা অব্যাহত রাখা এবং তাইফ গভর্নরেটে বেসামরিকদের লক্ষ্যবস্তু করার তীব্র নিন্দা’ জানিয়েছে বাহরাইন।

সৌদি আরবের প্রতি সংহতি জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি ‘হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধের’ আহ্বান জানান।

এর আগে সৌদি আরব দাবি করে মক্কার দিকে একটি ড্রোন ছুঁড়েছিল হুতিরা। পরে সেটিকে ধ্বংসের দাবি করে দেশটি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হুতি নেতা আবদুল মালিক আল-হুতি। তিনি বলেছেন, সৌদি আরবের দাবি ‘জঘন্য মিথ্যা’ এবং ‘বড় ধরনের অপপ্রচার’।

তার ভাষ্য, ‘মক্কার পবিত্রতা ইয়েমেনের মানুষের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’ সৌদি আরব হুতিদের বিরুদ্ধে ‘মিথ্যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে’ বলেও অভিযোগ করেন।

সৌদি আরবইয়েমেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা