Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

তিন বেলা খাবারই বিলাসিতা ইয়েমেনিদের

আল জাজিরা
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭
তিন বেলা খাবারই বিলাসিতা ইয়েমেনিদের

সংগৃহীত ছবি

এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ইয়েমেনে আরও গভীর হয়েছে ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট। দেশটির লাখো মানুষ এখন দিনে তিন বেলা খাবার জোগাড় করতে পারছেন না। কারও ভাগ্যে জুটছে দুই বেলা, আবার কেউ কখনো কখনো এক বেলাও না খেয়ে থাকছেন।

তাইজ শহরে স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে একটি মাত্র কক্ষে থাকেন ৪৬ বছর বয়সী শিক্ষক মোহাম্মদ সাঈদ। যুদ্ধ শুরুর পর তিন থেকে চারবার বাস্তুচ্যুত হয়েছেন। এক বছরের বেশি সময় ধরে বাড়িভাড়াও বকেয়া।

সন্তানরা এখনো তাকে খাবারের টেবিলে ডাকেন। কিন্তু অনেক সময় মোহাম্মদ সন্তানদের বলেন, ‘আমার পেট ভরা ‘ অথচ বাস্তবে তখন তার পেটে খাবার নেই।

মোহাম্মদ সাঈদ বলেন, ‘আমরা আর তিন বেলা খেতে পারি না। হয়তো দুই বেলা খাই, কখনো কখনো এক বেলাও।’

মোহাম্মদের পরিবারের মতো পরিস্থিতি ইয়েমেনের লাখো মানুষের। সেপ্টেম্বরে নতুন করে শুরু হওয়া সংঘাতে প্রায় ১ লাখ ৩৪ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ইউনিসেফের হিসাবে, বাস্তুচ্যুতদের মধ্যে আনুমানিক ৭৩ হাজার শিশু রয়েছে। ফলে বহু পরিবারকে এখন ঠিক করতে হচ্ছে, দিনের কোন বেলার খাবার বাদ দিতে হবে।

আরও পড়ুন

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ট্রাম্পের ‘সুন্দর দিন’ উদযাপন

০১ অক্টোবর ২০২৬

২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিরা রাজধানী সানা দখলের পর থেকেই ইয়েমেন কার্যত দুই ভাগে বিভক্ত। হুথিদের নিয়ন্ত্রণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, যেখানে অধিকাংশ মানুষ বাস করেন। আর সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করে।

গত ৩ সেপ্টেম্বর তাইজের পশ্চিমে হুথিদের বড় ধরনের অভিযান শুরুর পর নতুন করে তীব্র লড়াই ছড়িয়ে পড়ে। কয়েক দিনের মধ্যে হুথি যোদ্ধারা মোখায় প্রবেশ করে। এরপর তারা বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত ইয়েমেনের প্রায় পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেয়। আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালি।

এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালিয়েছে। হুথিরাও সৌদি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হুথিদের সরকারি বাহিনীর ওপর হামলা শুরুর পর আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ৮৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৬০০ জনের বেশি। ৩ সেপ্টেম্বর স্থল অভিযান শুরুর পরই হতাহতের বেশির ভাগ ঘটনা ঘটে। শুধু ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে নিহত হয়েছেন ১৬৪ জন।

ইউনিসেফ জানিয়েছে, ৩ সেপ্টেম্বরের পর অন্তত ১৫ শিশু নিহত ও ১৪ শিশু আহত হয়েছে। আরও তিন শিশু নিখোঁজ রয়েছে।

ইয়েমেনইয়েমেনে যুদ্ধইয়েমেনে সৌদি হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন