Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

তাইজে গুরুত্বপূর্ণ এলাকা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর, হুতিদের হামলাও অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫০
তাইজে গুরুত্বপূর্ণ এলাকা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর, হুতিদের হামলাও অব্যাহত

দখল করা এলাকা পাহারা দিচ্ছেন ইয়েমেনি বাহিনীর একদল সৈন্য। ফাইল ছবি/ রয়টার্স

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সৌদি-সমর্থিত দেশটির সরকারি বাহিনী। তারা পশ্চিম তাইজের উপকূলসংলগ্ন পার্বত্য এলাকায় আরও অগ্রসর হওয়ার দাবি করেছে। ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে ইরান-সমর্থিত হুতিদের থেকে কৌশলগত এসব এলাকা দখলের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

ইয়েমেন সরকার জানিয়েছে, তাদের বাহিনী বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা থেকে হুতিদের সরিয়ে দিয়েছে এবং কৌশলগত বন্দরনগরী মোকা পুনর্দখল করেছে। লোহিত সাগরের উপকূলের গুরুত্বপূর্ণ ভূখণ্ড পুনর্দখল করাই এ অভিযানের প্রধান লক্ষ্য।

তবে হুতিরা সরকারি বাহিনীর এসব দাবি প্রত্যাখ্যান করেছে। গত মাসে দখল করা এলাকাগুলোর নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে রয়েছে বলে দাবি করেছে তারা।

এদিকে হুতিরা দাবি করেছে, তাইজ প্রদেশের আকাশে ‘শত্রুতামূলক মিশনে’ থাকা সৌদি মালিকানাধীন তুরস্কের তৈরি বায়রাকতার আকিঞ্চি সশস্ত্র গোয়েন্দা ড্রোন তারা ভূপাতিত করেছে।

সানায় হুতি সমর্থকরা সম্মুখসারির যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়েছেন। হুতিগোষ্ঠী পশ্চিম উপকূলে সরকারি বাহিনীর অবস্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে। এসব হামলার ভিডিও বলে দাবি করেছেন তারা।

যুদ্ধের উত্তেজনা এখন ইয়েমেনের যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে আরও ছড়িয়ে পড়ছে। সরকারি বাহিনী জানিয়েছে, হুতিরা এডেন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে কয়েকটি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটও জানিয়েছে, রিয়াদের কাছে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন

তিন দিক থেকে চাপে হুতিরা, প্রতিরোধ কতটা টিকবে

০৬ অক্টোবর ২০২৬

ইয়েমেনের জাতিসংঘের বিশেষ দূত আবদুল্লাহ আল-সাদি হুতিদের যুদ্ধ বন্ধে চাপ দিতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারও হুতি-নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দাদের তাদের সামরিক অভিযানে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে দুপক্ষের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বাস্তুহারা ইয়েমেনি সামির হাসান বলেছেন, এক শিবির থেকে আরেক শিবিরে ঘুরেও তারা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না। তার ভাষায়, ‘আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের সবকিছুর প্রয়োজন। সংগঠনগুলোর কাছ থেকে জরুরি সহায়তা ও সমর্থন দরকার।’

ফ্রন্টলাইনের মাঝখানে আটকে থাকা এসব মানুষকে এক শিবির থেকে আরেক শিবিরে যেতে হচ্ছে। আর এর মধ্যেই পশ্চিম ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের লড়াই আরও তীব্র হচ্ছে।

সূত্র : আল জাজিরা 

হুতিসৌদি জোটইয়েমেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়