Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছেন জার্মান পর্যটক

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ২২:২৯
ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছেন জার্মান পর্যটক

জার্মান তরুণ ক্রিল

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে বসে কাঁদছিলেন জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার উইবার। কিছুক্ষণ আগেও সব ঠিকঠাকই ছিল। কিন্তু এক যুবকের সঙ্গে পরিচয়ের পর মুহূর্তেই হারিয়ে যায় তার ব্যাগ। সেই ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটি না পেয়ে স্টেশনেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে ঘটে এ ঘটনা। পরে রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান জার্মানির এই পর্যটক। এরপর নাটোর সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন তিনি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশ্যে রওনা হন ক্রিল ল্যান্ডার। বিকেলে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। সেখান থেকে অন্য একটি ট্রেনে ভারতের উদ্দেশ্যে দর্শনা যাওয়ার কথা ছিল তার।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা মিটিংয়ে জামায়াত নেতাকে পিটিয়ে বের করে দিল বিএনপিকর্মীরা!

০৭ অক্টোবর ২০২৬

ট্রেন থেকে নামার পর নাটোর স্টেশনের যাত্রী বিশ্রামাগারে কিছুক্ষণ অবস্থান করছিলেন ক্রিল ল্যান্ডার। এ সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ব্যাগে ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।

ব্যাগটি খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন ক্রিল ল্যান্ডার। একপর্যায়ে স্টেশনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করে। একই সঙ্গে তাকে নাটোর সদর থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়।

পরে থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান ক্রিল ল্যান্ডার। সেখানে লিখিত অভিযোগও দেন তিনি।

নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান ‘আগামীর সময়’কে বলেন, ‘বিষয়টি জিআরপি পুলিশের। যেহেতু তিনি বিদেশি নাগরিক, সে ক্ষেত্রে বিষয়টি আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছি। থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।’

নাটোরজার্মান তরুণব্যাগ চুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু