Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

আসিফ সিদ্দিকী
আসিফ সিদ্দিকী
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৮
শেয়ার করুন:
ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার ঠিকাদারি নিয়ে সব হিসাব ওলটপালট হয়ে গেছে। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বন্দরের সাজানো ছক ভেস্তে দিয়ে ছয় মাসের জন্য সিসিটির পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।

আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন ও চুক্তিপত্র সইয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। আগামীকাল থেকেই টার্মিনালটিতে কন্টেইনার ওঠানো-নামানোর কাজ শুরু করবে তারা। 

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান।

সেলিম বললেন, ‘৪০ বছর ধরেই আমরা এই কাজ করছি। বিশেষায়িত এই কাজে আমাদের বেশ ভালো দখল আছে। দক্ষ কর্মশক্তি ব্যবস্থাপনা আছে। বন্দরের সুনাম অক্ষুণ্ন রেখে ব্যবহারকারীদের সর্বোচ্চ সেবা দেয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কন্টেইনার ওঠানামার ১৬ শতাংশ পরিচালনকারী সিসিটির পরিচালনার কাজ দেওয়ার প্রক্রিয়ায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, এখন স্বস্তি দেখা দিয়েছে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী বন্দরের এই উদ্যোগে স্বাগত জানিয়ে বললেন, ‘আমার কথা হচ্ছে এক ঘণ্টার জন্য বন্দরের কাজ ব্যাঘাত ঘটতে পারবে না। আশা করছি, আগের মতোই নিরবচ্ছিন্ন হবে সিসিটির কাজের গতি।’

নজিরবিহীন দ্রুততায় সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের বিরুদ্ধে আজ সোমবার উচ্চ আদালতে রিট আবেদন করেছিলেন চার বার্থ অপারেটর প্রতিষ্ঠান ফজলী অ্যান্ড সন্স, এএন্ডজে ট্রেডার্স, এমএইচ চৌধুরী ও এফকিউ খান। আদালত তা নাকচ করে দেন। আগামীকাল তারা চেম্বার জজের আদালতে একই অভিযোগ নিয়ে যাবেন বলে জানালেন ফজলী অ্যান্ড সন্সের মালিক ফজলে ইকরাম চৌধুরী।

সিসিটি পরিচালনার জন্য মাত্র ৪৮ ঘণ্টার নোটিসে সীমিত দরপত্র ডেকেছিল বন্দর কর্তৃপক্ষ। গোপনে এই দরপত্রে অভিজ্ঞ অধিকাংশ অপারেটরকে বাইরে রাখা হয়। দীর্ঘদিনের অপারেটর সাইফ পাওয়ারটেকও নির্ধারিত সময়ে শিডিউল কিনতে পারেনি।

তবে শেষ মুহূর্তে দরপত্রের খবর পেয়ে অংশ নেয় এভারেস্ট পোর্ট সার্ভিসেস। নির্ধারিত সময়ে জামানতসহ সর্বনিম্ন দর প্রস্তাব করে পুরো দরপত্রের সমীকরণ পাল্টে দেয় প্রতিষ্ঠানটি।

আগামী ছয় মাসের জন্য ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকায় সিসিটি পরিচালনা করবে এভারেস্ট। দরপত্রে অংশ নেওয়া অপর প্রতিষ্ঠান ‘বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি’ দর দিয়েছিল ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৪০০ টাকা। ফলে এভারেস্ট কাজ পাওয়ায় বন্দরের সরাসরি সাশ্রয় হলো ১০ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।

অন্য দুটি প্রতিষ্ঠান জামানত না দেওয়ায় আগেই বাতিল হয়। বন্দর মুলত অজ্ঞাত অখ্যাত ‘বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি’কে কাজ দিতেই এই সীমিত দরপত্রে ডেকেছিল।

বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, কন্টেইনার হ্যান্ডলিংয়ে অনভিজ্ঞ ও অখ্যাত প্রতিষ্ঠানকে কাজ দিতেই প্রাক-যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছিল। দরপত্র বিজ্ঞপ্তিতে যোগ্যতার মানদণ্ড রাখা হয়নি এবং প্রি-বিড মিটিংও বাতিল করা হয়েছিল। এমনকি জামানত ছাড়া দুটি ডামি প্রতিষ্ঠানকে দিয়ে দরপত্র জমা নেওয়া হয়েছিল। কিন্তু এভারেস্টের কম দরের কারণে সেই সব কৌশল ভেস্তে যায়।

এভারেস্ট সর্বনিম্ন দরদাতা হওয়ার পর দরপত্রটি বাতিল বা মূল্যায়নে আটকে দেওয়ার চেষ্টা চলে বলে অভিযোগ আছে। পরিচালক পরিবহনসহ বন্দর প্রশাসনের একটি অংশ ও চেয়ারম্যানের অনাগ্রহের বিষয়টিও আলোচনায় আসে।

তবে নিয়ম অনুযায়ী জামানতসহ সর্বনিম্ন দরদাতা হওয়ায় এবং রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে শেষ পর্যন্ত এভারেস্টকে বাদ দেওয়া সম্ভব হয়নি। ২২ নভেম্বর বন্দরের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজ মন্ত্রণালয় তাদের অনুমোদন দেয়।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, সোমবার নজিরবিহীন দ্রুততায় সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়। এদিন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথি স্বাক্ষরিত চিঠিতে এভারেস্টের নিয়োগ অনুমোদন দেওয়া হয়। এদিনই বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মো. সারোয়ারুল ইসলাম কার্যাদেশ দেন।

কার্যাদেশে চুক্তি সইয়ের জন্য ২৮ দিন সময় উল্লেখ থাকলেও একই তারিখে (২৩ নভেম্বর) ১০০ টাকার স্ট্যাম্পে বন্দর চেয়ারম্যান ও এভারেস্টের পরিচালকের স্বাক্ষরে চুক্তি সম্পন্ন হয়। তড়িঘড়ির মূল কারণ ছিল, বর্তমান টার্মিনাল অপারেটর সাইফপাওয়ারটেকের চুক্তির বর্ধিত মেয়াদ আজই শেষ হবে।

চুক্তি অনুযায়ী, ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৩ মে পর্যন্ত টার্মিনালটি পরিচালনা করবে এভারেস্ট। মঙ্গলবার সকাল থেকেই সিসিটিতে কন্টেনার ওঠানো-নামানোর দায়িত্ব বুঝে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। বন্দরের নিজস্ব গ্যান্ট্রি ক্রেন ও যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি জিসিবিতে কাজ করার অভিজ্ঞ জনবল দিয়ে প্রথম দিন থেকেই কার্যক্রম সচল রাখার কথা জানিয়েছে এভারেস্ট কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরসিসিটিকন্টেইনার টার্মিনালএভারেস্ট পোর্ট সার্ভিসেসশাহাদাত হোসেন সেলিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার