কনটেইনারের সামনে রাখা আছে টেক্সটাইল মেশিন। বেশ পুরনো। জীর্ণদশা দেখে মনেই হচ্ছে না কারখানায় আবার ব্যবহার করা যাবে। একটু পেছনে এগোতেই দেখা মিলল বস্তাভর্তি স্ক্রু, থ্রি হুইলার গাড়ির যন্ত্র, অটোমোবাইল পার্টস। বুঝতে বাকি রইল না কাস্টমসের চোখ ফাঁকি দিতেই আমদানিকারকের এমন কৌশল!কনটেইনারের ভেতরের অংশে যে পণ্য রাখা, সেগুলোর শুল্ক অনেক বেশি। সামনে থাকা মেশিনারিজ নামে আনা পণ্যের শুল্ক অনেক কম। আর মেশিনারির নামে আনা পণ্য আসলে স্ক্র্যাপ হিসেবেই ভাঙারি দোকানে বিক্রি হবে। দুই আমদানিকারক এই কৌশলে ১০ কনটেইনারে এস...