Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সোডিয়াম পারক্লোরেটের বড় চালানের চাহিদাই নেই দেশে

  • ইন্দোনেশিয়ায় আটক ১ জাহাজেই ছিল ৪ লাখ ৫ হাজার কেজি
  • ১৭ বছরের মোট আমদানির প্রায় ৫৯১ গুণ
আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৩
শেয়ার করুন:
সোডিয়াম পারক্লোরেটের বড় চালানের চাহিদাই নেই দেশে

গ্রাফিকস: আগামীর সময়

ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিপজ্জনক রাসায়নিক ‘সোডিয়াম পারক্লোরেট’সহ আটক হয়েছে বিদেশি জাহাজ ‘এমভি স্টার লাইন’। জাহাজের ঘোষণা অনুযায়ী চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরে আসছিল এসব রাসায়নিক পণ্য। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ বছরের আমদানি নথি ঘেঁটে মিলেছে একেবারে উল্টো এক চিত্র।  

২০১০ সাল থেকে চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত চীন থেকে এক গ্রাম সোডিয়াম পারক্লোরেটও বাংলাদেশে আসেনি! মোংলা বন্দর দিয়ে খালাস হয়নি একটিও চালান। সমুদ্রপথে আসা শতভাগ চালানই এসেছে চট্টগ্রাম বন্দরে। সামান্য অংশ এসেছে আকাশপথে ঢাকা বিমানবন্দর দিয়ে।

বাংলাদেশে সোডিয়াম পারক্লোরেট বিশেষায়িত ওষুধশিল্পের মাননিয়ন্ত্রণ ল্যাব ও রাসায়নিক গবেষণায় রি-এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ১৭ বছরে এই রাসায়নিক এসেছে ৬৮৫ কেজি। এর বেশিরভাগই এনেছে ওষুধ কারখানাগুলো। অল্প কয়েকটি প্রতিষ্ঠানের বাণিজ্যিকভাবে আমদানির তথ্য আছে। অথচ আটক এক জাহাজেই ছিল ৪ লাখ ৫ হাজার কেজি; যা ১৭ বছরের মোট আমদানির প্রায় ৫৯১ গুণ!

ফলে মোংলা বন্দরকে ডামি হিসেবে ব্যবহারের চেষ্টা হতে পারে বলে ধারণা বন্দর ব্যবহারকারীদের। মোংলার কাস্টমস কমিশনার গিয়াস কামাল বললেন, ‘আমি বেশ আগ্রহভরে বিষয়টি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। কাস্টমসের অ্যাসাইকুডা সিস্টেমে জাহাজের ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট (আইজিএম) জমা পড়েনি। কোনো ধাপেই জাহাজ কর্তৃপক্ষ সেটি সাবমিট করেনি। তাহলে মোংলায় গন্তব্য দেখানো অফিসিয়ালি ভিত্তিহীন।’

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডার ও মেরিন ট্রাফিকের তথ্যও গন্তব্য মোংলা বন্দর বলে উদ্ধৃত করা হয়েছে। কিন্তু এভাবে ডিক্লারেশন দিলেই সেটি গ্রহণযোগ্য হয় না শিপিং সেক্টরে। আইন অনুযায়ী, জাহাজের শেষ বন্দর থেকে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী গন্তব্য সে দেশের কাস্টমস কর্তৃপক্ষের কাছে আইজিএম দাখিল করতে হয়। আইজিএমে জাহাজের পণ্যবাহী চালানের বিস্তারিত তথ্যও থাকতে হয়। জাহাজের বাংলাদেশি শিপিং এজেন্ট সেই আইজিএম জমা দিলে বন্দর ও কাস্টমস নিশ্চিত হয় জাহাজটি দেশে ভিড়বে। এর আগপর্যন্ত নিশ্চিত করে বলার সুযোগ নেই। 

১২ সেপ্টেম্বর চীনের লিয়ানয়ুনগাং বন্দর ছেড়ে ৮ নভেম্বর মোংলা বন্দরে ভেড়ার ঘোষণা ছিল। কিন্তু ইন্দোনেশিয়ার বেলাওয়ান পৌঁছাতেই ৭ নভেম্বর লেগে যায়। লিয়ানয়ুনগাং থেকে বেলাওয়ান পৌঁছাতে জাহাজটি অস্বাভাবিক ৫৫ দিন সময় নিয়েছে। যেই দূরত্ব পাড়ি দিতে সর্বোচ্চ ১৭ দিন লাগার কথা। ফলে সেখানেও এক বিশাল রহস্য।

সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, চীন থেকে বিপুল সোডিয়াম পারক্লোরেটের চালান আন্তর্জাতিক ও মার্কিন কড়া নজরদারিতে থাকে। সেই নজরদারি এড়াতেই কাগজে-কলমে মোংলাকে ‘ডামি’ বা কাগুজে গন্তব্য দেখানো হয়ে থাকতে পারে। সাগরে অন্য কোনো গন্তব্যে পণ্য সরানোর ছক ছিল কি না, তা এখন ইন্দোনেশিয়ার জব্দ করা আইজিএম ও আটক নাবিকদের জিজ্ঞাসাবাদেই স্পষ্ট হবে। এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার পক্ষ থেকে চট্টগ্রাম কিংবা মোংলা বন্দর বা এনবিআরের কাছে এ-সংক্রান্ত তথ্য চাওয়ার খবরও মেলেনি।

সোডিয়াম পারক্লোরেট ওষুধশিল্পের পাশাপাশি বিশ্বে রকেট ও ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি, আতশবাজি ও বিস্ফোরক তৈরির অন্যতম প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে ক্ষেপণাস্ত্রের জ্বালানিতে ব্যবহৃত ‘অ্যামোনিয়াম পারক্লোরেট’ তৈরিতে এর সরাসরি ব্যবহার। দাহ্য পদার্থের সংস্পর্শে এলে তীব্র অগ্নিকাণ্ড বা ভয়াবহ বিস্ফোরণ ঘটার ঝুঁকি থাকায় বিশ্ব জুড়ে এর আমদানি, পরিবহন ও ব্যবহারে কড়া নজরদারি এবং সরকারি অনুমোদনের বাধ্যবাধকতার নিয়ম চালু রয়েছে।

কাস্টমস নথি অনুযায়ী, ৬৮৫ কেজির মধ্যে ৭৮ শতাংশ এসেছে চট্টগ্রাম বন্দর দিয়ে। ১৯টি চালানে এসব পণ্য খালাস হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে। অন্যদিকে ২১ শতাংশ এসেছে আকাশপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। এর বিপরীতে মোংলা বন্দর দিয়ে আমদানির পরিমাণ শূন্য। এমনকি গত ৭ নভেম্বর আটক হওয়া এমভি স্টার লাইনের কোনো আগাম ঘোষণা (আইজিএম) বা স্থানীয় শিপিং এজেন্টের তথ্য মোংলা বন্দরে নেই। চট্টগ্রাম বন্দরের জাহাজ তালিকাতেও এর নাম মেলেনি।

এনবিআরের তালিকায় উৎস দেশ হিসেবে চীনের কোনো অস্তিত্ব নেই। দেশে আসা সোডিয়াম পারক্লোরেটের ৭৫ শতাংশ এসেছে স্পেন থেকে। কোরিয়া থেকে এসেছে ২০ শতাংশ। এ ছাড়া জার্মানি থেকে সাড়ে ৩ শতাংশ, যুক্তরাষ্ট্র থেকে ১ শতাংশ এবং জাপান ও ফ্রান্স থেকে এসেছে মাত্র ৭৫০ গ্রাম।

এই রাসায়নিক খালাস কাজে জড়িত নাম প্রকাশে অনাগ্রহী একাধিক সিঅ্যান্ডএফ এজন্ট জানালেন, বাংলাদেশের ওষুধশিল্পে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ইউরোপীয় ও কোরীয় মানের অত্যন্ত বিশুদ্ধ ল্যাব-গ্রেড রাসায়নিক প্রয়োজন। চীন মূলত শিল্প ও বিস্ফোরক খাতের বড় আকারে রাসায়নিক রপ্তানি করে। যার বৈধ চাহিদা বাংলাদেশে নেই। এ কারণেই চীন থেকে এর আগে কোনো চালানই দেশে আসেনি।

চট্টগ্রাম বন্দরে আসা চালানের বিল অব ল্যাডিং (বিএল) বলছে, প্রতিটি চালানই এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় কনটেইনার শিপিং লাইনগুলোর মাধ্যমে। উচ্চমূল্যের এই ল্যাব রাসায়নিক ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে নিয়মিত কনটেইনার ফিডার জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইনের মতো ১৭ বছরের পুরনো, ৯৭ মিটার দীর্ঘ ছোট জেনারেল কার্গো জাহাজ চীন থেকে সরাসরি দেশে আসার কোনো নজির নেই। আবার আগে আসেনি বলেই যে আসবে না, তা-ও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। সবচেয়ে বড় কথা হলো, এত বড় চালান বাংলাদেশে ব্যবহারের যৌক্তিক কোনো ক্ষেত্র বা চাহিদা নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা।

 

 

চট্টগ্রামইন্দোনেশিয়াসোডিয়াম পারক্লোরেটএমভি স্টার লাইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও