Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৪১
শেয়ার করুন:
‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

এখানে বোমা তৈরি করছিলেন টমাস আলী, পাশেই পড়ে আছে তার মরদেহ। ছবি: আগামীর সময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী। আহত হয়েছেন আরো তিন থেকে চারজন।

আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির অধীন চৌকার মাঠে এ ঘটনা ঘটে। হতাহতরা বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত হন বলে পুলিশ দাবি করছে।

নিহতের নাম টমাস আলী (৩৫)। তিনি উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে। টমাস আওয়ামী লীগে যুক্ত ছিলেন বলে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে চৌকার মাঠে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে টমাসের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় আশপাশে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও দেখতে পান।

খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে টমাসের ছোট ভাই হৃদয় (২২) ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন

চাঁদার দাবিতে খুলনায় এনজিও কর্মকর্তার বাড়িতে গুলি

২৫ নভেম্বর ২০২৬

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চৌকার মাঠে মতিউর রহমানের একটি ঘাসের জমিতে চার থেকে পাঁচজন বোমা তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটলে টমাস ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থলে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

আহত তিন থেকে চারজন সেখান থেকে পালিয়ে যান জানিয়ে তিনি বলেন, তাদের পরিচয় ও অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য টমাসের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসও ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, শক্তিশালী বোমা বিস্ফোরণে টমাস নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।















চাঁপাইনবাবগঞ্জবোমা তৈরিআ. লীগ কর্মী নিহতশিবগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ