Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৭
শেয়ার করুন:
বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

সংগৃহীত ছবি

অপরাধের অবাধ বিচরণভূমি পাহাড়-সমতলের ফটিকছড়ি। চট্টগ্রামের এই উপজেলায় একের পর এক প্রকাশ্যে গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। কখনো বাড়ি লক্ষ্য করে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানে, আবার কখনো বাজারে প্রকাশ্যে গুলি চালাচ্ছে অস্ত্রধারীরা। কোথাও অস্ত্রের মহড়াও দিচ্ছে। ধারাবাহিক এসব ঘটনায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা।

স্থানীয়দের প্রশ্ন, এসব অপরাধের নেপথ্যে কারা? অবৈধ অস্ত্র আসছে কোথা থেকে? কারা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিচ্ছে?

পুলিশের ভাষ্য, সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগীরা এলাকায় এখন অনেকটা ছন্নছাড়া। তারা বিভিন্ন স্থানে ঘাঁপটি মেরে থেকে এসব অপরাধে জড়িত হচ্ছে। এ ছাড়া মাদক ও পাহাড়ি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়।

সর্বশেষ গতকাল সোমবার রাতে উপজেলার ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁহাট বাজারে মুখোশধারী অস্ত্রধারীরা সিএনজিচালিত অটোরিকশায় এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ছয় ব্যবসায়ী, চালক ও পথচারী আহত হন। পরে অটোরিকশা ও চালককে আটক করা হয়। খবর পেয়ে ভুজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, এ ধরনের গুপ্ত হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা থাকতে পারেন।

সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম শফিউল আলম বলেন, ‘এসব নিষিদ্ধঘোষিত গুপ্তদলের হামলা। তারা এলাকার স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা দলের নেতাকর্মীরা মিলে তা শক্ত হাতে দমন করব।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘আমরা বিষয়টি নিবিড়ভাবে দেখছি। অপরাধীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।’

আরও পড়ুন

‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

২২ নভেম্বর ২০২৬

এর আগের দিন রবিবার কাঞ্চননগর তেমুহনী বাজারের উত্তরে দিঘিরপাড় এলাকায় নিজের আসবাবের দোকানে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মো. আবছার উদ্দিন চৌধুরী (৩৫)। মোটরসাইকেলে করে আসা পাঁচ অস্ত্রধারী যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আবছার।

স্থানীয়দের ভাষ্য, চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগীদের পুলিশে ধরিয়ে দেওয়ার পর থেকেই আবছার তাদের রোষানলে পড়েন। এর আগে তার বাড়ি লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল। এবার নিজ দোকানে হামলার শিকার হলেন তিনি। ঘটনাটিকে প্রতিশোধমূলক হামলা বলে ধারণা করছেন স্থানীয়দের অনেকে।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, ‘আবছার পুলিশকে তথ্য দিতেন, এটাই তার অপরাধ ধরে নিয়ে গুলিবর্ষণের ঘটনা হতে পারে।’

ওসি জানান, শটগান দিয়ে দুই রাউন্ড এবং নাইন এমএম পিস্তল দিয়ে আরও দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে আবছারের উরুতে এক রাউন্ড ও হাতে দুই রাউন্ড গুলি লাগে। এ ছাড়া গুলির ছররা তার বুকে আঘাত করে।

ডেভিড ইমনের সহযোগীরা বিভিন্ন স্থানে ঘাঁপটি মেরে থেকে এসব ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেন ওসি রবিউল।

কাঞ্চননগরে অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে পুলিশের তথ্য বলছে, গত এক বছরে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি গুলির খোসা এবং চারটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি একটি ৯ এমএম টরাস পিস্তল, ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, পাকিস্তানের তৈরি একটি বিদেশি রিভলবার এবং দেশীয় তৈরি একটি একনলা পিস্তল। এ ছাড়া উদ্ধার হয়েছে ৯ এমএমের ১৮ রাউন্ড ও ৭.৬৫ এমএমের পাঁচ রাউন্ড গুলি।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ব্রাজিলের তৈরি ৯ এমএম টরাস পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল। পরে কাঞ্চননগর এলাকা থেকে সেটি উদ্ধার করে পুলিশ।

এর আগে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোনের পরিচালনায় দক্ষিণ কাঞ্চননগর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি দল পাঁচ পাহাড়ি সশস্ত্র ব্যক্তিকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল একটি একে-৪৭ রাইফেল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন; একটি এম-১ রাইফেল, ২৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ; একটি একে-২২ রাইফেল ও ২০০ রাউন্ড গুলি; চারটি মর্টার; একটি ৭.৬৫ এমএম চীনা পিস্তল ও তিন রাউন্ড গুলি; একটি এলজি লং ব্যারেল রাইফেল ও ৩৬টি এলজি কার্তুজ এবং একটি এলজি শর্ট ব্যারেল রাইফেল। এ ছাড়া আইইডি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও ব্যবহৃত ইউনিফর্মও উদ্ধার করা হয়েছিল। দক্ষিণ কাঞ্চননগরের ওই অভিযানকে স্থানীয়রা এলাকায় সশস্ত্র তৎপরতা ও অবৈধ অস্ত্রের উপস্থিতির অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।

স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ এলাকায় ফিরে আসায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অভিযোগ, হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে পরিস্থিতির উন্নতির বদলে অবনতি হচ্ছে।

কাঞ্চননগর ইউপির সাবেক চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘মূল অপরাধীর অবাধ বিচরণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক ও পাহাড়ি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ এখানে অপরাধ কর্মকাণ্ডের অন্যতম কারণ। এসব রোধ হলে শান্তি ফিরবে।’

কাঞ্চননগরে গুলিবর্ষণের ঘটনা অবশ্য নতুন নয়। গত ১৪ মে এক ব্যবসায়ীর বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ৩ জুলাই কাঞ্চননগরের ডলুপাড়া এলাকায় এক পোলট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ছাড়া গত ১২ সেপ্টেম্বর কাঞ্চননগরের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হান্নান চৌধুরী বলেন, ‘শুধু হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করলেই কাঞ্চননগরের অপরাধ পরিস্থিতির উন্নতি হবে না। অপরাধীদের অস্ত্রের উৎস, অর্থের জোগানদাতা, আশ্রয়দাতা ও নেপথ্যের মদতদাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

একই ভাষ্য ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিউল আজমেরও। তবে অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল বাড়ানোর ওপর জোর দেন তিনি।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তারে পুরোদমে মাঠে সক্রিয় পুলিশ। এসব ঘটনার মদদদাতা, উৎস ও অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে বিশেষ মনিটরিং করা হচ্ছে।’

ফটিকছড়িগুলিঅস্ত্রধারীসন্ত্রাসীডেভিড ইমনদুর্বৃত্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার