রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার রাতে গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ‘ঘটনাস্থল থেকে ২০টি কার্তুজের খোসা উদ্ধার এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।’পুলিশ জানিয়েছে, ঘটনার আগে এক পক্ষ গোপন তথ্য দিয়ে প্রতিপক্ষের তিনজনকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল এসে এলোপাতাড়ি গ...