Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী কালু মাস্তান নয়, তিনি আ. লীগ নেতার দেহরক্ষী

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২১:৩৮
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী কালু মাস্তান নয়, তিনি আ. লীগ নেতার দেহরক্ষী

ছবি: আগামীর সময়

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিএনপির শীর্ষ সন্ত্রাসী ‘কালু মাস্তান’ অস্ত্র হাতে শোডাউন দিচ্ছেন— দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অস্ত্র প্রদর্শনের অভিযোগ আনা হচ্ছে। তবে তথ্য অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; বরং ২০২৩ সালের একটি পুরনো ঘটনার ভিডিওকে সম্পূর্ণ ভিন্ন এবং রাজনৈতিক রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।


ভিডিওর আসল উৎস ও রূপগঞ্জের প্রেক্ষাপট

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ করা হলে মূলধারার গণমাধ্যম ‘এনটিভি’ (NTV)-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘না. গঞ্জে নৌকার প্রার্থীর মিছিলে অস্ত্রধারীকে নিয়ে কৌতূহল’ শিরোনামের সেই মূল ভিডিওর দৃশ্য ও প্রেক্ষাপটের সঙ্গে বর্তমানে ছড়ানো ভিডিওটির হুবহু মিল রয়েছে।

বিষয়টি আরও নিশ্চিত হতে অনুসন্ধান চালানো হলে, একই ঘটনার বিষয়ে ২০২৩ সালের ২৯ নভেম্বর দেশের দৈনিক ‘প্রথম আলো’-তে প্রকাশিত একটি প্রতিবেদনও পাওয়া যায়।

আসল পরিচয় ও আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলোর সেই প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্য অস্ত্রধারীসহ শোডাউন করা হয়েছিল। গণমাধ্যমের তদন্তে জানা যায়, মিছিলে অস্ত্র প্রদর্শনকারী ওই ব্যক্তি কোনো সন্ত্রাসী বা বিএনপির কর্মী ছিলেন না; বরং তিনি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম রসুলের বৈধ অস্ত্রধারী নিজস্ব দেহরক্ষী।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং ২০২৩ সালের গণমাধ্যমের রেকর্ড বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ের কোনো রাজনৈতিক কর্মসূচি বা বিএনপির কোনো সন্ত্রাসীর শোডাউনের ঘটনা নয়। ২০২৩ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময়কার একটি পুরনো ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন ও অসত্য দাবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

শীর্ষ সন্ত্রাসীবিএনপিঅস্ত্র প্রদর্শননৌকার প্রার্থীঅস্ত্রধারীআওয়ামী লীগ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise