Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২১:৪৬
শেয়ার করুন:
‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

গ্রাফিকস: আগামীর সময়

‘ইউটিউবে দেখে ঘরে বসে ইয়াবা বানানোর চিন্তা মাথায় আসে। গুগলে সার্চ দিয়ে ঠিকানা সংগ্রহ করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মেশিন কিনে আনি। আমার বেডরুমে মেশিনটা বসাই। ইয়াবা বানাতে যা যা লাগে সেগুলো কিনে আনি। চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাতে হবে সেটা শিখিয়ে দাও। চ্যাটজিপিটি যেভাবে বলল সেভাবে বানিয়ে ফেললাম।’

আগামীর সময়ের কাছে অকপটে ইয়াবা তৈরির এমন বর্ণনা দিচ্ছিল সদ্য কৈশোর পার করা তৌহিদুল ইসলাম আকিব। ইয়াবাসহ নগরীর চান্দগাঁও থানা পুলিশের জালে ধরা পড়ে এ তরুণ। তার বাসায় পাওয়া যায় ইয়াবা তৈরির মেশিনও। পুলিশ জানাল তার বয়স ১৯। আকিবের দাবি অবশ্য ১৫ বছর।

আকিবদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বাবা-মায়ের সঙ্গে থাকে নগরের উপকণ্ঠ হাটহাজারীর কুয়াইশ এলাকায় ভাড়া বাসায়। অষ্টম শ্রেণি শেষ করে পড়ালেখা ছেড়ে দেয়। চার বছর ধরে হাটহাজারীর নজু মিয়া হাটে একটি স্বর্ণের দোকানে চাকরিও করে। ছয় মাস আগে চাকরি ছেড়ে দেয়।

দেশে নিষিদ্ধ মাদক ইয়াবা আসে সাধারণত মিয়ানমার থেকে। আকিবের কাছ থেকে ‘ঘরে বসে ইয়াবা তৈরির’ কৌশল জেনে পুলিশ সদস্যরা হাস্যরস করে বলছিল, সে এদেশীয় ইয়াবা উদ্যোক্তা। নিয়মিত ইয়াবা সেবন করতে গিয়ে রীতিমতো ‘ইয়াবা উদ্যোক্তা’ হয়ে গেল এ তরুণ।


আরও পড়ুন

বিলোনিয়া চেকপোস্ট পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

২২ নভেম্বর ২০২৬

চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আগামীর সময়কে বললেন, ‘আকিব পড়ালেখা তেমন না করলেও খুবই স্মার্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তার প্রচুর জানাশোনা। ইউটিউব, জেমিনি, গুগল, চ্যাটজিপিটি এসবের ওপরও তার ভালো দখল আছে। সেগুলো ঘাঁটাঘাঁটি করে ইয়াবা বানানোর কৌশল রপ্ত করেছে। বাসায় নিজের বেডরুমে মেশিন বসিয়ে রীতিমতো ইয়াবা তৈরি শুরুও করেছিল।’


চান্দগাঁও থানার এএসআই মোহাম্মদ মমতাজ আলম জানালেন, শনিবার রাতে নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে আকিবকে দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার মোবাইল তল্লাশি করে মেশিনে ইয়াবা তৈরির একটি ভিডিও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তথ্য পেয়ে তার বাসায় অভিযান চালানো হয়।

‘আকিব নানাভাবে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। প্রথমে বলেছে ভিডিওটা ফেসবুক থেকে ডাউনলোড করেছে। এরপর বলেছে এটা নারায়ণগঞ্জের ভিডিও। এমনকি আমরা বাসায় পৌঁছার পরও সে বিভিন্ন মিথ্যা তথ্য দেয়। তার বাসায় বাবা-মা ছিল না। বাসা ছিল তালাবদ্ধ। পরে একজন প্রতিবেশী এসে বাসাটা আকিবদের বলে নিশ্চিত করার পর সে চাবি বের করে দেয়। বেডরুমে বসেই সে মেশিনটা ব্যবহার করে কীভাবে ইয়াবা তৈরি করা হয় তার পুরোটা আমাদের দেখিয়েছে।’

আকিবের বাসা থেকে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানালেন এএসআই মমতাজ।

আকিবের দাবি, স্বর্ণের দোকানে চাকরি করে জমানো ১ লাখ ৭০ হাজার টাকায় তিন মাস আগে ইয়াবা তৈরির জন্য মেশিনটি কেনে। যদিও সেই মেশিন এ দেশে বিভিন্ন সাধারণ ট্যাবলেট তৈরিতে ব্যবহার হয়। বাসায় বাবা-মাকে জানায় ওষুধ বানানোর জন্য মেশিনটি কিনেছে। তারা সন্দেহ করেননি।

‘কেনার সময় কীভাবে ট্যাবলেট তৈরি করতে হবে সেটা শিখিয়ে দিয়েছিল। বাসায় আনার পর দেখলাম ইয়াবার যে সাইজ মেশিনের ডাইস (স্লাইড ক্যালিপার্স) তার থেকে বড়। আমি নিজে ডাইস কেটে ছোট করি। মাসখানেক আগে একবার শুধু সাদা সুজি দিয়ে ইয়াবার স্যাম্পল তৈরি করি। দেখা গেল সাইজ ঠিকঠাক আছে’- বলছিল আকিব।

সে আরও বলছিল, ‘আমি কয়েকবার ইয়াবা খেয়েছি। সর্বশেষ খেয়েছি তিন মাস আগে। ইউটিউবে দেখে ভাবলাম ইয়াবা নিজেই তৈরি করতে পারি। তখন সিদ্ধান্ত নিই নিজেই ইয়াবা বানিয়ে বিক্রি করব। তবে স্যাম্পল বানিয়েছিলাম। বিক্রির জন্য বানানোর আগেই পুলিশ ধরে ফেলেছে।’

ইয়াবাইউটিউবতরুণচ্যাটজিপিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি