Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

  • ১৭টির মধ্যে বৈধ ১টি
  • নিষেধাজ্ঞা অমান্য
  • বনের কাঠের ব্যবহার
আহমেদ সারজিল, সন্দ্বীপ থেকে ফিরে
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৯:৩৪
শেয়ার করুন:
অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

গ্রাফিকস: আগামীর সময়

সন্দ্বীপের মগধরা এলাকায় এসএসআর নামে ইটভাটাটির মালিক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমীর। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই এসএসআর ব্রিকসের পরিচালনায় যুক্ত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ। তার ছেলে শাহরিয়ার আহম্মেদের নামে করা হয়েছে তিন বছরের ভাড়া চুক্তি। চুক্তিতে বার্ষিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ লাখ টাকা।

অথচ এই ইট ভাটার পরিবেশ ছাড়পত্র নেই। নেই জেলা প্রশাসনের লাইসেন্সও। শুধু এসএসআর ব্রিকস নয়, সন্দ্বীপের ১৭টি ইটের ভাটার মালিকানা হাতবদল হয়ে এখন বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে। কোনোটিতে বলপূর্বক আবার কোনোটিতে আপসের মাধ্যমে নতুন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে থাকলে অবৈধ ভাটার প্রশাসনিক ঝামেলা এড়ানো সহজতর হয়। তাই এই পরিবর্তন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের বললেন, আওয়ামী লীগ নেতাদের ইটভাটায় বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ শুনেছি। তবে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নেই। ব্যক্তিগতভাবে কোনো ইটভাটার ব্যবসা বা অংশীদারত্বের সঙ্গে ও আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

যত ভাটা

উপজেলা প্রশাসনের তালিকায় সন্দ্বীপে ইটভাটা ১৭টি। এর মধ্যে একটি ছাড়া বাকি ১৬টির বৈধতা নেই। ভাটাগুলোর বিরুদ্ধে সরকারি খাসজমি দখল, কৃষিজমির মাটি কাটা, উপকূলীয় বনের কেওড়া কাঠ পোড়ানোর অভিযোগ নিত্যকার। পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া চিমনি পুনর্নির্মাণ করেও চলছে ইট উৎপাদন।

ইট ভাটাগুলোর মধ্যে ১২টি মগধরা ইউনিয়নে, চারটি হারামিয়া ইউনিয়নে এবং একটি আমানউল্যা ইউনিয়নে। মালিক সমিতির সভাপতি মামুনের দাবি, তালিকাভুক্ত ১৭টির মধ্যে দুটি বন্ধ রয়েছে।

জেলা প্রশাসনের অভ্যন্তরীণ নথিতে দেখা যায়, মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বেড়িবাঁধসংলগ্ন এলাকায় তাজ ব্রিকস ৩ দশমিক ৩৫ একর এবং ম্যাক্স ব্রিকস ২ দশমিক ৭০ একর সরকারি খাসজমিতে নির্মিত হয়েছে।

ইট পোড়ানো আইন অনুযায়ী কৃষি জমিতে এবং বনাঞ্চলের পাশে ভাটা স্থাপন করা নিষেধ। কিন্তু এখানকার ভাটাগুলোর অবস্থান বনাঞ্চলের কাছাকাছি। কৃষিজমিতেও গড়ে উঠেছে ভাটা। অধিকাংশ ভাটায় ১২০ ফুট চিমনি ব্যবহারের বাধ্যবাধকতাও মানা হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেছেন, ইতোমধ্যে আমরা ইটভাটা মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে মিটিং করেছি। সেখানে আমাদের নির্দেশনা জানিয়ে দিয়েছি। এ ছাড়া এ বিষয়ে আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। কোথাও কোনো ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেবে।

নিয়ন্ত্রণে ক্ষমতাসীনরা

আড়াই বছর আগে ইটভাটার নিয়ন্ত্রণে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতাদের কয়েকজন ভাড়া, বিনিয়োগ ও অংশীদারত্বের মাধ্যমে ভাটাগুলোর পরিচালনায় যুক্ত হন।

সন্দ্বীপ পৌরসভা যুবলীগের সভাপতি শাকিল উদ্দিন খোকনের বিবিএস ব্রিকস বর্তমানে রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুনসহ কয়েকজন পরিচালনা করছেন বলে জানা গেছে। সন্দ্বীপ ব্রিকস মালিক সমিতির সভাপতিও বর্তমানে মামুন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার হোসেনের তাজ ব্রিকস এখন চালাচ্ছেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর ঠাকুর, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, মগধরা বিএনপি নেতা সোলাইমান বাদশারা।

মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমীরের এসএসআর ব্রিকস ২০২৫ থেকে তিন বছরের জন্য চুক্তিতে পরিচালনার দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার আহম্মেদ। বার্ষিক ভাড়া ২০ লাখ টাকা। তবে ভাটাটি পরিচালনা করছেন শাহরিয়ারের বাবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ।

হারামিয়ার এবিসি ব্রিকস নিয়ে বিরোধ রয়েছে। ভাটার বিনিয়োগকারী ওয়ায়েদ উল্লাহ জসিমদের ভাটাটির নিয়ন্ত্রণ এখন উপজেলা বিএনপির সদস্য ফসিউল আলম রহিমের।

জসিমসহ কয়েকজন উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়ে বলেছেন, আগের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মো. মাসুদ রানা ও শ্যামল কান্তি রায় তাদের না জানিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যে ভাটাটি বিক্রি করেছেন।

এ ছাড়া এমটিটি, জিএসএমজিআরএম, মাম, রয়েল ও এটিটি ব্রিকসের ব্যবস্থাপনায়ও পরিবর্তন এসেছে দু বছর আগে। জিএসএম ও জিআরএম ব্রিকসের সঙ্গে জড়িত হয়েছেন সারিকাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী রাজু ও যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব।

সন্দ্বীপ উপজেলা ব্রিকস মিল মালিক সমিতিতেও এসেছে পরিবর্তন। আগে সভাপতি ছিলেন ইকবাল মিয়া। নতুন সভাপতি হয়েছেন বিএনপি নেতা হাসানুজ্জামান মামুন। তবে তার নিজের কোনো ইটভাটা নেই বলে জানা গেছে।

নিজের ইটভাটা না থেকেও কীভাবে মালিক সমিতির সভাপতি এমন প্রশ্নে হাসানুজ্জামান মামুন বলেছেন, অন্যান্য মালিকেরা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে চেয়েছেন। তবে বিবিএস ব্রিকসে আমার কিছু বিনিয়োগ রয়েছে। কোনো ভাটা দখল হয়নি। তিন থেকে চার বছরের চুক্তিতে ভাটাগুলো পরিচালিত হচ্ছে।

লাইসেন্স প্রসঙ্গে মামুন বলেন, সব ভাটার মালিক আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। ১৮ বছর ধরে এভাবেই চলছে। কাঠ পোড়ানোর অভিযোগ সঠিক নয়। এখন কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে।

অবৈধ ইটভাটাসন্দ্বীপএসএসআর ব্রিকস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র