সন্দ্বীপের মগধরা এলাকায় এসএসআর নামে ইটভাটাটির মালিক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমীর। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই এসএসআর ব্রিকসের পরিচালনায় যুক্ত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ। তার ছেলে শাহরিয়ার আহম্মেদের নামে করা হয়েছে তিন বছরের ভাড়া চুক্তি। চুক্তিতে বার্ষিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ লাখ টাকা।অথচ এই ইট ভাটার পরিবেশ ছাড়পত্র নেই। নেই জেলা প্রশাসনের লাইসেন্সও। শুধু এসএসআর ব্রিকস নয়, সন্দ্বীপের ১৭টি ইটের ভাটার মালিকানা হাতবদল হয়ে এখ...