Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৩:২৪
শেয়ার করুন:
জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

লোগো

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় এ বৈঠকে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আগামীর সময়কে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল সোমবার আমরা যমুনায় বসবো।’

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেবে।

নাহিদ ইসলাম বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। যুক্তরাজ্য সফর শেষে আজ রবিবার বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে। তার সঙ্গে আলোচনার পর প্রতিনিধিদলের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।

সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে সম্মান জানিয়ে আমরা বৈঠকে যাচ্ছি। ঐক্য হবে কি না, সেটি পরের বিষয়। আমরা প্রধানমন্ত্রীর কথা শুনব, পাশাপাশি আমাদের দাবিগুলোও তুলে ধরব।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথমে দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে প্রয়োজন হলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।

এনসিপির পর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

জামায়াত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির আমির শফিকুর রহমান ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর দলটির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক নিয়ে নিজেদের পরিকল্পনার কথা আগামীর সময়কে জানিয়েছেন সারোয়ার তুষার। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে জানাব, কেন রাজনৈতিক ঐক্য হয়নি। মূলত গণভোটের রায় বাস্তবায়ন না করায় ঐক্যের জায়গাটি নষ্ট হয়েছে। এ ছাড়া জুলাই গণহত্যার বিচার না হওয়া, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন না করা এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় না আনার বিষয়গুলোও তুলে ধরব।’

তিনি জানান, বৈঠকে বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে জোর দেবে এনসিপি। দলটির মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের বিচারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অভিন্ন অবস্থান নিশ্চিত করতে হবে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল সোমবার দুপুরে এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

এনসিপির নেতারা মনে করছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে জাতীয় ঐক্যের অভিন্ন ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বৈঠকে এসব বিষয় ছাড়াও বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ধরতে পারে দলটি।

জাতীয় নাগরিক পার্টিএনসিপিপ্রধানমন্ত্রীতারেক রহমানজামায়াত ইসলামী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা