রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় কথিত সন্ত্রাসী চক্র ‘জিসান গ্রুপের’ তিন সদস্যকে বিদেশি পিস্তল, গুলি ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলেন স্বাধীন আহমেদ রনি (৩৫), সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) এবং মেহেদী হাসান (২৪)। তাদের কাছ থেকে তিনটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি (মেড ইন ইউএসএ) পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, তিনটি ওয়াকিটকি সেট, দুটি চার্জার, একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। র্যাব বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়া...