Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পিস্তল সাজিয়ে রেখে ভিডিও করে ধরা ‘সন্ত্রাসী’ হৃদয়

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:২১
শেয়ার করুন:
পিস্তল সাজিয়ে রেখে ভিডিও করে ধরা ‘সন্ত্রাসী’ হৃদয়

ছবি: আগামীর সময়

সাত পিস্তল সাজিয়ে রেখে নানা হুমকিধমকি দিয়ে ভিডিও করে জমা রাখেন নিজের মোবাইলে। এরপর সেই ভিডিও দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে বেড়ান। ফেসবুকে হঠাৎ এমন একটি ভাইরাল ভিডিও নজরে আসে পুলিশের। গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র প্রদর্শনকারী মোহাম্মদ হৃদয় আহমেদ শাওন ওরফে বুলেটকে।

আজ বুধবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার বাসিন্দা মোহাম্মদ বাদশার ছেলে। পুলিশের নজরে থাকা চিহ্নিত সন্ত্রাসী হৃদয় ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানালেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর হৃদয় পালিয়ে নোয়াখালীর কবিরহাটে চলে যান। সেখান থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ৩ নভেম্বর রাতে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামে একটি আইডি থেকে ফেসবুকে ভিডিওটি আপলোড করা হয়। ক্যাপশনে অস্ত্রগুলো ‘বাদশার ছেলে হৃদয়ের’ উল্লেখ করে তাকে দ্রুত আইনের আওতায় নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ভিডিওতে প্রদর্শিত অস্ত্র। ছবি: আগামীর সময়রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছিলেন, ‘মামুন চেয়ারম্যান’ মানে তিনি নির্বাচিত কোনো চেয়ারম্যান নন। তার নাম আরাফাত মামুন। রাউজানের ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হৃদয় ও মামুনের বাড়ি একই ইউনিয়নে।

দুজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় মামলা আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছিল। জামিনে বেরিয়ে দুজন একই জোটে ছিলেন। মাসখানেক আগে হৃদয়ের বাবা বাদশাকে মারধর করেন মামুন। এরপর তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। বাদশাও হত্যা মামলার আসামি। গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন। এখন জামিনে আছেন।

আরাফাত মামুনই কৌশলে হৃদয়ের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানালেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হৃদয় তার প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামালের বলে জানান। গত ৩০ অক্টোবর র‌্যাব কামালকে গ্রেপ্তার করে। তখন কামালের কাছ থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

মোবাইলে সংরক্ষিত অস্ত্রের ভিডিও টার্গেট করা লোকজনকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবিতে ব্যবহারের কথা স্বীকার করেছেন হৃদয়।

অস্ত্রগ্রেপ্তারসন্ত্রাসীচাঁদাবাজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল