Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

চাঁদাবাজি

হামলা, দখল ও চাঁদাবাজিতে ৩৮ নাগরিকের উদ্বেগ
হামলা, দখল ও চাঁদাবাজিতে ৩৮ নাগরিকের উদ্বেগ
দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে ভূমি ও বাড়িঘর দখল, হামলা, ভাঙচুর এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন নাগরিক সমাজের ৩৮ বিশিষ্ট ব্যক্তি।আজ মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় ভূমি দখল, বাড়ি দখল, চরের খাসজমি দখল এবং বাড়িঘরে হামলার ঘটনা বেড়ে চলেছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রবণতা স্পষ্ট হয়েছে বলে তারা মনে করেন।বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে...
জাতীয়•৪ দিন আগে
অপরাধী বিএনপির হলেও ‘ছাড় পাবে না’
অপরাধী বিএনপির হলেও ‘ছাড় পাবে না’
কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর কিংবা নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, তদন্ত প্রক্রিয়া মাঝপথে থেমে থাকবে না এবং এতে ক্ষমতাসীন দলের লোক বা পুলিশের অবহেলা প্রমাণিত হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। আজ মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রাজধানীতে সম্প্রতি বেশ কিছু স্থাপনায় হামলা-দখলবাজি নিয়ে প্রশ্নে এ কথা বলেন উপদেষ্টা। জাহ...
জাতীয়•৪ দিন আগে
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মুদি দোকানে আটকে রেখে মারধর, প্রাণনাশের হুমকি ও নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি পাবনার সুজানগরের।ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোতালেব হোসেন।এ ঘটনায় উপজেলা যুবদলের এক নেতাসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন।মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ঘোড়াদহ কাঞ্চন...
সারা দেশ•৫ দিন আগে
মনে হয় সরকার যেন দখলবাজদের পক্ষে : হাসনাত কাইয়ূম
মনে হয় সরকার যেন দখলবাজদের পক্ষে : হাসনাত কাইয়ূম
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, ‘দখলবাজির চূড়ান্তপনায় মনে হয় যেন দেশে কোনো সরকার নেই অথবা সরকার আছে কেবল দখলবাজদের পক্ষে। সাধারণ মানুষের পক্ষে না।’আজ রবিবার রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।হাসনাত কাইয়ূম ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেন।হাসনাত কাইয়ূম বলেন, ‘একটি স্বাস্...
রাজনীতি•৬ দিন আগে
চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য
চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য
রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী মো. মাহাতাবের জীবনে গত বছরের ১৬ মে নেমে এসেছিল ঘোর অন্ধকার। একই এলাকার পরিচিত মাহমুদুল হাসান বাবুর ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হতেই তার ওপর শুরু হয় নির্যাতন। ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আটকে রাখা হয় চার ঘণ্টা। চিৎকার শুনে আশপাশের মানুষ জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। আটক করে সাইদুর রহমান সাঈদ নামে এক ব্যক্তি ও তার তিন সহযোগীকে। এ ঘটনায় চারজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির মামলা করেন মাহাতাব। দীর্ঘ তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিয...
জাতীয়•৮ দিন আগে
সুবিধাবাদীর অপকর্মের দায় দল নেবে না : আইনমন্ত্রী
সুবিধাবাদীর অপকর্মের দায় দল নেবে না : আইনমন্ত্রী
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, নৈরাজ্য ও সাধারণ মানুষকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ।তিনি বলেছেন, কতিপয় সুবিধাবাদীর অপকর্মের দায় দল বা সরকার নেবে না।আজ রবিবার বিকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। আইনমন্ত্রী বলেছেন, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে। তবে সেই প্রতিযোগিতা কোনোভাবেই ব্যক্তিগত আক্রোশ, শত্রুতা কিংবা বিভেদে রূপ নেওয়া উচিত নয়। দলের ভেত...
সারা দেশ•১৯ দিন আগে
চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
পাথরঘাটা ● চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হক ইমু ও শামীম ওরফে ‘ইয়াবা শামীম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর পাথরঘাটা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমেদ চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন। মামলায় এনামুল হক ইমু ও শামীমকে আসামি করা হয়।...
সারা দেশ•১৯ দিন আগে
প্রশাসন আটকে দিলেও ফরিদপুরে সড়কে চলছে চাঁদাবাজি
প্রশাসন আটকে দিলেও ফরিদপুরে সড়কে চলছে চাঁদাবাজি
ফরিদপুরের অন্যতম প্রধান প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে বাস আটকে দুইদিন ধরে চলছে চাঁদাবাজি। দুই শ্রমিক সংগঠনের নামে প্রতি বাস থেকে নেওয়া হচ্ছে ৬০ টাকা। প্রশাসন গতকাল রাতে চাঁদাবাজি বন্ধ করলেও আজ সকাল থেকে ফের টাকা তুলতে দেখা গেছে কয়েকজনকে।     সকালে রাজবাড়ী রাস্তায় গিয়ে দেখা গেছে, মোড় পার করার সময় দুই পয়েন্টে দাঁড়িয়ে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বাসগুলো আটকাচ্ছেন কয়েকজন। তাদের হাতে রসিদ বই। এক এক বাস থেকে দুই সংগঠনের নামে ৩০ টাকা করে মোট ৬০ টাকা আদায়...
সারা দেশ•২৩ দিন আগে
এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ
এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ
কোথায় চাঁদা চাওয়া হয়েছে, কত টাকা চাওয়া হয়েছে, কীভাবে চাওয়া হয়েছে— অভিজ্ঞতাটি শুধু নিজের মধ্যে না রেখে এবার তা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে একটি অনলাইন প্ল্যাটফর্মে। যার নাম ‘চান্দাবিডি’। যেখানে নাম-পরিচয় প্রকাশের ভয় নেই, থানায় গিয়ে অভিযোগের ঝক্কিও নেই। শুধু ঘটনার স্থান, ধরন আর টাকার অঙ্ক জানালেই চান্দাবিডির মাধ্যমে অভিযোগ পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্টদের কাছে । চালুর মাত্র ১৩ দিনে চান্দাবিডিতে জমা পড়েছে শত শত অভিযোগ। সাইটের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট চালুর পর গত সোমবার রাত ১০টা পর্যন্ত প্রকাশ করা হয়েছে...
জাতীয়•২৪ দিন আগে
চাঁদাবাজির জন্য বেতনভুক্ত কর্মচারী!
চাঁদাবাজির জন্য বেতনভুক্ত কর্মচারী!
চট্টগ্রামের আমানবাজার এলাকার ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত মোহাম্মদ পারভেজ। তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল একটি সন্ত্রাসী চক্র। সাড়া না দেওয়ায় চাঁদার পরিমাণ বাড়িয়ে ২০ লাখ করা হয়। সময় বেঁধে দিয়ে হুমকি দেওয়া হয়, চাঁদা না দিলে ১০০ পুলিশ পাহারা দিয়েও তার প্রাণ রক্ষা করতে পারবে না। হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, সন্ত্রাসী ডেভিড ইমনের বেতনভুক্ত কর্মচারী তারা। তাদের মাসিক বেতন ১০ থেকে ১৫ হাজার টাকা। চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাস...
চট্টগ্রাম•২৫ দিন আগে
চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার
সোনারগাঁ ● চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহারের অভিযোগে শুক্কুর আলী নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।তার বিরুদ্ধে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিনের সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। আজ রবিবার জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,  সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক...
সারা দেশ•এক মাস আগে
‘২০ লাখ টাকা না দিলে তোর ছেলেকে তুলে নিয়ে মেরে ফেলব’
‘২০ লাখ টাকা না দিলে তোর ছেলেকে তুলে নিয়ে মেরে ফেলব’
‘আমি বড় সাজ্জাদের লোক। রায়হানের লোক। তুই মাসে ২৫ লাখ টাকা ইনকাম করিস। ২০ লাখ টাকা দিতে হবে তোকে। না হলে তোর ছেলেকে তুলে নিয়ে মেরে ফেলব। তোর মেয়ে কলেজে কীভাবে যায় দেখব।’ চট্টগ্রামের মাকসুদ রহমান নামে এক ব্যবসায়ীকে ফোন করে এভাবেই চাঁদা দাবি করা হয়েছে। গত চার দিন ধরে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ক্রমাগত তাকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। নগরীর বায়েজিদ বোস্তামি থানায় আজ বৃহস্পতিবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাকসুদের স্ত্রী মাহফুজা খানম রুনা। মাকসুদ রহ...
চট্টগ্রাম•এক মাস আগে
চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১
চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচর এলাকায় বিষক্রিয়ায় পাঁচটি মহিষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩১টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক মহিষ মারা যাওয়ায় দুশ্চিন্তা ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের হতদরিদ্র কৃষকরা।স্থানীয় কৃষকদের অভিযোগ, নিয়মিত মহিষ চরানো মাঠের ঘাসে দুর্বৃত্তরা বিষাক্ত পদার্থ ছিটিয়ে থাকতে পারেন। ওই ঘাস খাওয়ার পরই মহিষগুলো অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা জানান, চরাঞ্চলের কৃষক বাবুল মৃধা, সুমন মাঝি, আসাদুল ফকির, নুর মোহাম্মদ, চান্দু মিয়া, বশির ফকির, মি...
সারা দেশ•এক মাস আগে
খুলনায় ‘বি কোম্পানি’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চট্টগ্রামে
খুলনায় ‘বি কোম্পানি’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চট্টগ্রামে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের হালিশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ হয়েছে চারটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড ও ১১ হাজার টাকা।এসব জানাতে আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে মহানগর ডিবি প্রধান মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, নগরীর চাকরিজীবী, ব্যবসায়ী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষকে মোবা...
সারা দেশ•এক মাস আগে
চাঁদাবাজি ও কারসাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম
চাঁদাবাজি ও কারসাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম
সড়কে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং অসাধু চক্রের কারসাজির কারণে বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে বলে অভিযোগ করেছেন ঢাকা ও আশপাশের বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা জানান, বাজারে কার্যকর ও নিয়মিত মনিটরিং জোরদার করা গেলে আসন্ন রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে। এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ীরা নিজ নিজ খাতের বর্তমান পরিস্থিতি ও সংকটের...
জাতীয়•এক মাস আগে
প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতাদের চিঠি
প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতাদের চিঠি
পাবনায় ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও দলে বিভেদ সৃষ্টির অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে।তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাবনা জেলা বিএনপির শীর্ষ নেতারা।গত ২৪ আগস্ট পাঠানো অভিযোগে উল্লেখ করা হয়, খালেদ হোসেন পরাগ তার পদমর্যাদা ও সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার করছেন। পাবনার বিভিন্ন সরকারি দপ্তরে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।অভিযোগে উল্লেখ করা হয়...
সারা দেশ•এক মাস আগে
বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি, অভিযোগ প্রবাসীর
বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি, অভিযোগ প্রবাসীর
বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন আমেরিকা প্রবাসী শাহিন মিয়া। নির্মাণকাজ বন্ধ করে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন তার ছেলে সানি আলম শ্রাবণ। মামলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামালকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বাদী শাহিন মিয়ার ছেলে সানি আলম শ্রাবণের অভিযোগ, গত ১৬ আগস্ট হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারের দত্তপাড়া এলাকায় তাদের ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে বাড়ি নির্মাণের সময় কামালসহ কয়েকজন সেখানে গিয়ে...
সারা দেশ•এক মাস আগে
গুলিস্তানে সাবধান!
গুলিস্তানে সাবধান!
বরাবর সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বহুল প্রচলিত কৌতুক খুব মনে পড়ছে। চীন নাকি একবার চোর ধরার যন্ত্র উদ্ভাবন করেছিল। এশিয়ার একাধিক দেশে সফলভাবে শত শত চোর ধরার পর বাংলাদেশ সরকার উদ্যোগী হয়ে যন্ত্রটি দেশে আনে। ঢাকঢোল পিটিয়ে সেই যন্ত্রটি বসানো হয় রাজধানীর অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা গুলিস্তানে। পরদিন সকালে গিয়ে দেখা যায়, চোর ধরা তো দূরের কথা, যন্ত্রটিই গায়েব হয়ে গেছে! কৌতুকটি হয়তো হেসে উড়িয়ে দেওয়ার মতো, কিন্তু সম্প্রতি গুলিস্তানে নারায়ণগঞ্জগামী বাসে ওঠার সময় পকেটমা...
সম্পাদকীয়•২ মাস আগে
কমিশন বাণিজ্য-চাঁদাবাজির বিতর্কে ফ্যামিলি কার্ড
কমিশন বাণিজ্য-চাঁদাবাজির বিতর্কে ফ্যামিলি কার্ড
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সাহসী পদক্ষেপ নিয়েছে সরকার। দুস্থ, অসহায় পরিবারসহ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাস্তবায়ন করা হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প। কিন্তু এই কর্মসূচির সুফল মেলার আগেই বিএনপি নেতাকর্মীর চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, দলীয় নিয়োগ দাবির নৈরাজ্যে নিমজ্জিত হয়েছে বিতর্কে। কার্ড পাইয়ে দেওয়ার জন্য টাকা তোলা, তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ না পাওয়ায় সরকারি কর্মকর্তার কার্যালয়ে হামলাসহ নানাভাবে বিতর্ক তৈরি করছেন নেতাকর্মীরা। প্রতারণার কারবার চলছে রাজধানী ঢাকার উপকণ্ঠ ধামরাইয়েও। দিন এনে দিন খাও...
জাতীয়•২ মাস আগে
এবার চাঁদার জন্য ব্যবসায়ীর ভবনে গুলির মামলায় রিমান্ডে ডেভিড ইমন
এবার চাঁদার জন্য ব্যবসায়ীর ভবনে গুলির মামলায় রিমান্ডে ডেভিড ইমন
চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদার জন্য ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে গুলির মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে আরও পাঁচদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। হত্যা ও অস্ত্র আইনের অন্য দুই মামলায় আদালতের নির্দেশে এরইমধ্যে তাকে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম পুলিশের আবেদনের শুনানিতে আসামিকে দিয়েছেন পাঁচ দিনের রিমান্ডে। জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বললেন, ‘চাঁদাবাজি ও গু...
চট্টগ্রাম•২ মাস আগে