Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভিডিও বার্তা

সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ তুলে বিএনপি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৬
শেয়ার করুন:
সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ তুলে বিএনপি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

শরীয়তপুরের জাজিরা উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা আকাশ খান।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দলে হাইব্রিড নেতাকর্মীদের অনুপ্রবেশ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তুলে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা আকাশ খান। একই সঙ্গে দলীয় সব সাংগঠনিক পদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

আকাশ খান শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সহসভাপতি।

নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিএনপির রাজনীতির সঙ্গে সব ধরনের সম্পৃক্ততা ছিন্ন করার ঘোষণা দেন আকাশ খান। একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগের কথাও জানান তিনি।

ভিডিও বার্তায় আকাশ খান বললেন, শৈশব থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ কারণে বিভিন্ন সময়ে অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। দলের আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসের প্রতি আস্থা রেখেই দীর্ঘদিন রাজনীতি করেছেন।

তবে তার অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর দলে অনেক সুবিধাবাদী ও হাইব্রিড নেতাকর্মীর অনুপ্রবেশ ঘটেছে। বিশেষ করে জয়নগর ইউনিয়নে দলের কঠিন সময়ে যাদের রাজপথে দেখা যায়নি, তাদের অনেকেই এখন বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডের অভিযোগও বাড়ছে।

আকাশ খানের আরও অভিযোগ, বিএনপি ক্ষমতায় আসার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। যে প্রত্যাশা ও আদর্শ নিয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে তা মেলাতে পারছেন না। নিজের নীতি, আদর্শ ও ব্যক্তিগত সততা বজায় রাখতেই দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের বিষয়ে তিনি বললেন, কারও হুমকি, ধমকি, চাপ কিংবা প্ররোচনায় নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় ও বিবেকের তাড়নায় বিএনপির রাজনীতি এবং স্বেচ্ছাসেবক দলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবরের অভিমত, আকাশ খানের পদত্যাগের বিষয়ে তিনি অবগত নন। তিনি পদত্যাগ করে থাকলে সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়।

ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আমিনুর রহমান আমান বললেন, ভিডিওটি ভুয়া (ফেক) হতে পারে। এখন পর্যন্ত আকাশ খানের কোনো পদত্যাগপত্র তার কাছে জমা পড়েনি।

ভিডিও বার্তাস্বেচ্ছাসেবক দল নেতাবিএনপিসন্ত্রাসচাঁদাবাজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে