Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি: আগামীর সময়

চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মুদি দোকানে আটকে রেখে মারধর, প্রাণনাশের হুমকি ও নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি পাবনার সুজানগরের।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোতালেব হোসেন।

এ ঘটনায় উপজেলা যুবদলের এক নেতাসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ঘোড়াদহ কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোতালেব হোসেন ভবানীপুর গ্রামের বাসিন্দা। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মোতালেবের পরিবারের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

​ঘটনার দিন সকালে মোতালেব ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে ঘোড়াদহ কাঞ্চন বাজারে তার বহনকারী অটোভ্যানের গতিরোধ করা হয়। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে স্থানীয় যুবদল নেতা আব্দুর রাজ্জাকের মুদি দোকানে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগে থাকা ২৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আরও ৩ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

​এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগীর ভাতিজা মো. মোস্তাক আহম্মেদ বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি সুজানগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রামানিক (৪০)। অন্য নামীয় আসামিরা হলেন লোকমান মৃধা (৪৫), সুজন শেখ (৩৩), সজীব শেখ (২৫) ও জহুরুল ইসলাম (৩৫)।

মামলার বাদী মোস্তাক আহমেদ বলেন, ‘আমার চাচা অত্যন্ত সাধারণ একজন মানুষ। আসামিরা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে উত্ত্যক্ত ও চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন প্রকাশ্যে তাকে তুলে নিয়ে দোকানে আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং টাকা ছিনিয়ে নেওয়া হয়। প্রধান আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা আব্দুর রাজ্জাক রাজা বলেন, ‘ঘটনার আগের রাতে আওয়ামী লীগের একটি মিছিলে মোতালেব অংশ নিয়েছিলেন। সে কারণে হয়তো স্থানীয় কিছু ছেলে তাকে ধরেছিল। কিন্তু তাকে নিজের দোকানে আটকে মারধর বা চাঁদা দাবির যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’

ওসি মোজাফফর হোসেন জানান, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ অভিযানে গেলে তারা আত্মগোপনে চলে যায়। তবে দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

চাঁদাবাজিযুবদল নেতাপাবনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির