Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩
শেয়ার করুন:
গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

নিখোঁজদের কয়েকজন। ছবি: সংগৃহীত

পরিবারের অভাব ঘোচাতে চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন ইউরোপের দেশ গ্রিসে গিয়ে ভাগ্য বদলাবেন। সেই আশায় কেউ জমি বিক্রি করেছেন, কেউ ধারদেনা করে দালালের হাতে তুলে দিয়েছেন ১২ থেকে ১৮ লাখ টাকা। কিন্তু স্বপ্নের গ্রিসে পৌঁছানোর আগেই উত্তাল সাগরে নিখোঁজ হন মাধবপুরের সাত যুবক। তাদের মধ্যে একজনের সন্ধান পাওয়া গেলেও বাকি ছয়জনের কোনো খোঁজ নেই। নিখোঁজ ছেলের শোকে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক বাবা। নিখোঁজদের বাড়িতে চলছে শোকের মাতম।

এরা হলেন— মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইকবাল হোসেন সাগর, মনিপুর গ্রামের আসিব আলীর ছেলে সজিব মিয়া, বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের পাবেল ও আতাউর রহমান, কাউড়া গ্রামের উজ্জ্বল এবং বাঘাসুরা গ্রামের নাঈম।

উদ্ধার হওয়া মাসুম উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ও ভালো জীবনের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে গ্রিস যাওয়ার সিদ্ধান্ত নেন।

আগামীর সময়কে মাসুম বলেছেন, গত ৩১ অক্টোবর হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৩৭ জনসহ ৫৪ বাংলাদেশি ও সুদানের ৬ নাগরিককে একটি বেলুনের নৌকায় করে গ্রিসের উদ্দেশে পাঠানো হয়। ৩ নভেম্বর গ্রিসের একটি দ্বীপের কাছাকাছি পৌঁছালে নৌকাটি ফেটে যায়। এতে যাত্রীরা সাগরে পড়ে যান। এরপর থেকে হবিগঞ্জের ৩৭ জনের কারও সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি জানালেন, নৌকাটি যখন ফেটে যায় তখন সাগর ছিল উত্তাল। তাদের কাউকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি।

মাসুমের ভাষ্য, নৌকা ফেটে যাওয়ার পর সবাই পানিতে পড়ে যান। নৌকায় ধরে থাকার জন্য একটি রশি ছিল। যারা রশি ধরে রাখতে পারেননি, তাদের কয়েকজনকে নিজের চোখের সামনে ডুবে যেতে দেখেছেন। সন্ধ্যা পর্যন্ত সাগরে ভেসে থাকার পর একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন ভোরে সাগরের ঢেউ তাকে অন্য একটি দ্বীপের কাছে নিয়ে যায়।

দ্বীপে উঠে কোনো মানুষের দেখা না পেয়ে গাড়ির চাকার দাগ অনুসরণ করে প্রায় দেড় কিলোমিটার হাঁটার পর একটি বাড়িতে পৌঁছান তিনি। সেখানে দুর্ঘটনার কথা খুলে বললে বাড়ির লোকজন তাকে খাবার ও একটি গেঞ্জি দেন। পরে তাকে গ্রিসের কোস্টগার্ডের কাছে নিয়ে যান। বর্তমানে তিনি একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন। গ্রিসে পৌঁছানোর আগমুহূর্তে নিজের পাসপোর্ট ফেলে দিয়েছিলেন বলেও জানান তিনি।

বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের মজিবুর রহমানের ভাই আতাউর রহমানও ওই নৌকায় ছিলেন। মজিবুর রহমান বলছিলেন, স্থানীয় দালাল দারোগা আলীর ছেলে সোহেলের মাধ্যমে তার ভাইকে গ্রিসে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গত ১৬ দিন ধরে আতাউরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তার ভাষ্য অনুযায়ী, সোহেল ও বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে হাফিজ আলম একটি সিন্ডিকেটের মাধ্যমে লোকজনকে গ্রিস পাঠানোর সঙ্গে জড়িত। তাদের মাধ্যমে গ্রিস যাওয়ার স্বপ্ন দেখেছিলেন এসব যুবক। এখন তাদের পরিবারগুলো চরম বিপদের মুখে পড়েছে।

অভিযোগ অস্বীকার করে হাফিজ আলম আগামীর সময়কে বলেছেন, নিখোঁজ ইকবাল হোসেন সাগর তার ভাগনে। ভাগনের নিখোঁজের খবর শুনে তিনি তাৎক্ষণিক গ্রিসে গেছেন। এখনো তাদের কারও সন্ধান পাননি। তবে তার মাধ্যমে কেউ গ্রিসে যাওয়ার উদ্দেশে ওই যাত্রায় অংশ নেননি। কুমিল্লার রাশেদ নামের এক দালালের মাধ্যমে তারা এই পথে পা বাড়িয়েছিলেন বলে দাবি করেন তিনি।

ইকবাল হোসেন সাগরের পরিবারের সদস্যরা জানালেন, গত ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হন সাগর। প্রথমে তাকে সৌদি আরবে নেওয়া হয়। সেখানে ওমরাহ করানোর পর দোহা হয়ে নেওয়া হয় লিবিয়ায়। দীর্ঘদিন সেখানে রাখার পর দালালরা সময়ক্ষেপণ করতে থাকেন। অবশেষে গত ৩১ অক্টোবর অন্যদের সঙ্গে তাকে সাগরপথে গ্রিসের উদ্দেশে পাঠানো হয়।

সাগরের নিখোঁজের খবর শুনে স্ট্রোক করেছেন বাবা ফরিদ মিয়া। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। একদিকে ছেলে নিখোঁজ, অন্যদিকে বাবার অসুস্থতা— সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, গ্রিস যাওয়ার জন্য কেউ কেউ দালালকে দিয়েছেন প্রায় ১২ লাখ টাকা। অন্যদিকে সজিব মিয়ার পরিবারের দাবি, তাদের কাছ থেকে নেওয়া হয়েছে ১৮ লাখ টাকা। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় কেউ জমিজমা বিক্রি করেছেন, কেউ ধারদেনা করে অর্থ জোগাড় করেছেন। অথচ সেই স্বপ্নের যাত্রাই এখন তাদের জন্য কান্না ও অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাঘাসুরা ইউনিয়নের ইউপি সদস্য নিজাম উদ্দিন আগামীর সময়কে বলেছেন, পুরাইকোলা গ্রামের কয়েকজন যুবক নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান আগামীর সময়কে বলেন, ‘ঘটনাটি এই প্রথম আপনার কাছ থেকে জানতে পারলাম। নিখোঁজ যুবকদের পরিবারগুলো লিখিতভাবে বিষয়টি জানালে গুরুত্বসহকারে দেখা হবে।’

ইউরোপগ্রিসনৌকাডুবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে