Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

তথ্য উপদেষ্টা

অপরাধী বিএনপির হলেও ‘ছাড় পাবে না’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৬
অপরাধী বিএনপির হলেও ‘ছাড় পাবে না’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে। ছবি: আগামীর সময়

কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর কিংবা নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, তদন্ত প্রক্রিয়া মাঝপথে থেমে থাকবে না এবং এতে ক্ষমতাসীন দলের লোক বা পুলিশের অবহেলা প্রমাণিত হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রাজধানীতে সম্প্রতি বেশ কিছু স্থাপনায় হামলা-দখলবাজি নিয়ে প্রশ্নে এ কথা বলেন উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের দায়বদ্ধতা আছে, দেশের কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন হলে, স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে বা কেউ আক্রমণের শিকার হলে, এমনকি আক্রান্ত ব্যক্তি অপরাধী হলেও সরকার প্রতিটি ঘটনায় দুঃখিত ও বিব্রত বোধ করে। কারণ প্রতিটি নাগরিকের সুরক্ষার মূল দায়িত্ব সরকারের ওপরই বর্তায়।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র এবং সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে তিনি বলেছেন, ভাঙচুর ও অপরাধের সঙ্গে জড়িতদের ধরা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত চলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তার প্রতি সহানুভূতি প্রকাশ করলেও হামলার পর বিএনপিকে জড়িয়ে তার বক্তব্যের সমালোচনা করেন উপদেষ্টা জাহেদ। সালমান মুক্তাদিরের ভিত্তিহীন বক্তব্য প্রচার করায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সমালোচনাও করেন তিনি।

জাহেদ বললেন, ‘উনি (শফিকুর রহমান) ইনস্যান্টলি সালমান মুক্তাদিরের ভিডিও দেখে যে স্ট্যাটাস দিয়েছেন, তার ভেরিফাইড ফেসবুকে এখনো স্ট্যাটাসটা আছে। যেখানে তিনি চাঁদাবাজিকে উল্লেখ করেই স্ট্যাটাস দিয়ে তারা সরকারকে ব্লেম করছেন, দলকে ব্লেম করছেন।

‘কিন্তু সালমান মুক্তাদির যে বক্তব্য দিয়েছিলেন, এরপর নিজে স্বীকার করলেন যে ব্যাপারটা আসলে ওই রকম নয় এবং শুধু তার স্থাপনা না, আরো স্থাপনাও এখানে ভাঙচুর হয়েছে। কিন্তু বিরোধীদলীয় নেতার ফেসবুকে তো ওই স্ট্যাটাসটা এখনো রয়ে গেছে।’

উপদেষ্টা বলেছেন, ‘শুধু তিনিই নন, এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) অনেক সিগনিফিকেন্ট নেতা অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় শুধু বিএনপি কেন বিএনপির প্রধান এবং এই সরকারের প্রধানকে লক্ষ্য করে আপত্তিকর ভাষায় বক্তব্য দিয়েছেন।’

সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেছেন, ‘বক্তব্যের ছোট অংশ বিচ্ছিন্নভাবে নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম না তৈরি করার অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো বক্তব্য বিকৃত না হয়।’

তথ্য উপদেষ্টাবিএনপিআইনশৃঙ্খলাচাঁদাবাজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের