Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অবৈধ অস্ত্রের ঝনঝনানি

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৩৮
অবৈধ অস্ত্রের ঝনঝনানি

সংগৃহীত ছবি

অবৈধ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি ক্রমেই বাড়ছে। শীর্ষ সন্ত্রাসী থেকে এলাকার পাতি নেতা, রাজনীতিবিদ থেকে প্রভাবশালী, ছিনতাইকারী থেকে কিশোর গ্যাং— সবার কাছেই এখন দেখা যাচ্ছে দেশি-বিদেশি অাগ্নেয়াস্ত্র। নগর-মহানগরে এমন অস্ত্রের ঝনঝনানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের দেওয়া তথ্য বলছে, গত চার মাসে অস্ত্র আইনে মামলা হয়েছে ৭৩৬টি। এর মধ্যে ৮০টি মামলা হয়েছে শুধু ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হকের মতে, ‘অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থার সুযোগে দেশে প্রচুর অবৈধ অস্ত্র ঢুকেছে। রাজনৈতিক মেরূকরণের সুযোগে এই অবৈধ অস্ত্রের চাহিদা বাড়তে শুরু করেছে। জিরো টলারেন্স নীতিতে অস্ত্রের চালান ঠেকানো না গেলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ।’

তথ্য অনুযায়ী, দেশের সীমান্ত এলাকা থেকে গত চার মাসে ৯৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। সীমান্তে কড়া নিরাপত্তার বলয় থাকলেও তা ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে এত অস্ত্র কীভাবে আসছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিজিবি বলছে, অবৈধ অস্ত্রের পেছনে আন্তর্জাতিক চোরাচালানিদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। তারাই সীমান্ত পার করে দেশে অস্ত্র চোরাচালান করছে। আন্তঃদেশীয় এই অস্ত্র কারবারিদের নেটওয়ার্ক ভাঙা অসম্ভব নয়, কিন্তু বেশ কঠিন।

দেশে অস্ত্রের ঝনঝনানি কতটা বেড়েছে, তা পুলিশ সদর দপ্তরের তথ্যই বলে দিচ্ছে। গত চার মাসের মধ্যে এপ্রিলে ১৩৯টি, মার্চে ১৩৫, ফেব্রুয়ারিতে ১৯৩ ও জানুয়ারিতে ২৬৯টি মামলা হয়েছে অস্ত্র আইনে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অস্ত্র আইনে মামলা হয়েছে ৮০টি। অস্ত্র আইনে সবচেয়ে বেশি মামলা হয়েছে চট্টগ্রাম রেঞ্জে। এর সংখ্যা ২০১টি। ২০২৫ সালের প্রথম এই চার মাসে অস্ত্র আইনে মামলা হয়েছিল ৫০১টি। ওই বছর অস্ত্র আইনে মামলা হয়েছে ১ হাজার ৮১৫টি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান আগামীর সময়কে বলেছেন, অবৈধ অস্ত্র চালান করার জন্য বাংলাদেশের ভূমি ক্রমেই অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। যে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার বেশি হয়, সেখানেই অবৈধ অস্ত্রের চোরাচালান বেশি। যারা চোরাচালানি বা ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তারাই মূলত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাই সীমান্তবর্তী চোরাচালান স্পটগুলো চিহ্নিত করতে হবে। সব বাহিনীর সমন্বয়ে কাজ করতে হবে। গোয়েন্দা তথ্য সীমান্তে যাবে, আবার সীমান্তের তথ্য গোয়েন্দাদের কাছে আসবে। তাহলে সবাইকে ধরা যাবে।

আন্ডারওয়ার্ল্ডে অস্ত্র বিকিকিনি: গত ১১ এপ্রিল রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনে ৭.০৫ এমএম মডেলের একটি বিদেশি পিস্তল ডেলিভারি দিতে এসে সোহেল রানা ও হানিফ নামে দুই অস্ত্র কারবারি গ্রেপ্তার হয়। জানা যায়, হোয়াটসঅ্যাপে তাদের কাছে অস্ত্রের প্রি-অর্ডার করা হয়। সেই অনুসারে প্রথমে তারা বেশ কয়েকটি অস্ত্রের মডেল পাঠায়। এর মধ্যে ৭.০৫ এমএম মডেলের অস্ত্রটি পছন্দ হওয়ার পর শুরু হয় দর-কষাকষি। ১ লাখ ৯০ হাজার টাকায় দাম চূড়ান্ত হওয়ার পর দুজন যায় ডেলিভারি দিতে। অস্ত্র ডেলিভারি দিতে এসে ডিবি পুলিশের জালে গ্রেপ্তার হয় তারা। ওই সময় ডিবি জানায়, এই চক্রের সদস্যরা সীমান্তপথ থেকে ‘কাটআউট’ পদ্ধতিতে দেশে অস্ত্র ছড়িয়ে দেয়।

এ ছাড়া রাজধানীর অপরাধ জগতে নতুন সংযোজন হিসেবে আলোচনায় এসেছে কলমের মতো দেখতে ছোট আকারের আগ্নেয়াস্ত্র ‘পেনগান’। গত ৩ এপ্রিল পুরান ঢাকায় এক যুবদল নেতাকে গুলির ঘটনার তদন্তে নেমে অত্যাধুনিক এই ক্ষুদ্রাস্ত্রের সন্ধান পায় পুলিশ।

শুধু এসব ঘটনাই নয়, আন্ডারওয়ার্ল্ডে অস্ত্র বিকিকিনির এমন চিত্র এখন সারা দেশের। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হওয়া অবৈধ অস্ত্রের স্রোত কিছুতেই থামানো যাচ্ছে না।

সীমান্তের পুরনো রুটেই ঢুকছে অস্ত্র: পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সীমান্তের পুরনো রুটগুলো দিয়ে দেশে অস্ত্র প্রবেশ করছে। রুটগুলোর মধ্যে যশোরের বেনাপোল, রাজশাহীর গোদাগাড়ী, কুষ্টিয়ার দৌলতপুর, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের খড়ের দ্বীপ, জাফলংয়ের কাটরি, সাতক্ষীরার কলারোয়া ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা অন্যতম। তবে অস্ত্র ব্যবসায়ীরা পাল্টে ফেলেছেন কৌশল। সীমান্তের পুরনো রুটে অস্ত্র দেশে প্রবেশ করলেও পরিবহন করা হচ্ছে ভিন্ন পথে।

চাহিদার সঙ্গে দামও বাড়ছে: গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি অবৈধ অস্ত্রের দাম তিন-চার গুণ বেড়েছে। চাহিদা বাড়ায় আগে যে অস্ত্র ৩০-৪০ হাজার টাকায় বিক্রি হতো, এখন সেটির দাম এক-দেড় লাখ টাকা। এসব অবৈধ অস্ত্র বেশি অর্ডার দিচ্ছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য, রাজনৈতিক নেতা ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা।

‘প্রযুক্তিগত নজরদারি বাড়াচ্ছে পুলিশ’: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, অবৈধ অস্ত্রের চালান প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। রাজধানীর যেসব এলাকায় সন্ত্রাসীদের বিচরণ বেশি, সেসব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেছেন, অবৈধ অস্ত্রের ব্যবহার ও বহন রোধে পুলিশ সারা দেশেই কার্যক্রম পরিচালনা করছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ও সরবরাহকারী চক্র শনাক্তে গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর তদন্ত জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় বিশেষ তদারকি বাড়ানো হয়েছে।

অবৈধসন্ত্রাসীঝনঝনানিঅস্ত্রআইনশৃঙ্খলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা