Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ওয়াকিটকিতে যোগাযোগ, মোবাইলে নয়

র‍্যাবের অভিযানে ‘জিসান গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার

  • তিনটি বিদেশি পিস্তল, ৩৮ রাউন্ড গুলি ও তিনটি ওয়াকিটকি উদ্ধার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ২২:২২
র‍্যাবের অভিযানে ‘জিসান গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার

সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় কথিত সন্ত্রাসী চক্র ‘জিসান গ্রুপের’ তিন সদস্যকে বিদেশি পিস্তল, গুলি ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলেন স্বাধীন আহমেদ রনি (৩৫), সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) এবং মেহেদী হাসান (২৪)। তাদের কাছ থেকে তিনটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি (মেড ইন ইউএসএ) পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, তিনটি ওয়াকিটকি সেট, দুটি চার্জার, একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

র‌্যাব বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে চক্রটির সদস্যরা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকি ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। আজ সোমবার রাজধানীর শাহজাহানপুরে র‍্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইউনিটটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

র‍্যাব জানায়, সোমবার খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বাসিন্দারা র‍্যাবকে তথ্য দেন যে, জিসান গ্রুপের সহযোগী ও চিহ্নিত মাদক কারবারি স্বাধীন আহমেদ রনি মালিবাগে অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে রনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে তিনটি ওয়াকিটকি সেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরবর্তীতে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযানে সাজ্জাদ হোসেন সোহাগ ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তারা রাজধানীর খিলগাঁও, মালিবাগ ও গোড়ান এলাকায় নির্মাণাধীন ভবনের ঠিকাদার ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত।

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোন ব্যবহার না করে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করত। এতে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। তবে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

জিসান গ্রুপসন্ত্রাসী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে