Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৬:৩১
এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম বন্দরের আরেক গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দিচ্ছে সরকার। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)কে অপারেটর হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরুর জন্য ২৮ সেপ্টেম্বর ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে পরিচালনা চূড়ান্তের পর এই টার্মিনালটিও বিদেশি অপারেটরের হাতে দিচ্ছে সরকার।

চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ টার্মিনাল সিসিটি দিয়ে মোট কনটেইনার ওঠা-নামার ২০ শতাংশ হয়। বন্দরের মূল জেটির এনসিটির পাশেই সিসিটির অবস্থান। এর পাশেই নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা।

সৌদি আরবভিত্তিক বন্দর পরিচালনাকারী আরএসজিটি দুবছর আগে বোট ক্লাবের পাশে থাকা পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা পেয়েছে। এই টার্মিনাল বন্দর নিজ খরচে বানিয়েছে। উন্মুক্ত দরপত্র ছাড়াই কনসেশন চুক্তিতে টার্মিনাল পরিচালনা কাজ আরএসজিটিকে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। ২০২৪ সাল থেকে সেটি পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এই টার্মিনাল দিয়ে বন্দরের মোট কনটেইনার ওঠা-নামার ২ শতাংশ হওয়ার কথা। আর সিসিটি পরিচালনার দায়িত্বও পাচ্ছে একইভাবে উন্মুক্ত দরপত্র ছাড়াই।


আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

০১ অক্টোবর ২০২৬

সিসিটি তাদের হাতে এলে মোট কনটেইনার ওঠা-নামার ২২ শতাংশ আরএসজিটির নিয়ন্ত্রণে থাকবে। বর্তমানে সিসিটি দেশীয় অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছে। আর এনসিটি পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক। কাগজে-কলমে চট্টগ্রাম ড্রাইডক থাকলেও মূলত সাইফ পাওয়ারটেকের লোকবল দিয়েই এনসিটি পরিচালিত হচ্ছে।

এনসিটি সিসিটি বিদেশি ইজারা দেওয়ার প্রতিবাদে আন্দোলন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপসহ বন্দরভিত্তিক বিভিন্ন শ্রমিক সংগঠন। প্রতিবাদে শনিবার চট্টগ্রাম বন্দর এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। একই দিন চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। আগামী ৫ অক্টোবর আগে থেকেই চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। সরকারের এমন সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দরে অস্থিরতার শঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবির সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানালেন, ‌সরকার জাতিকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। মামলা-জুলুমের শিকার হয়েছি, থামিনি। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর আমাদের প্রতিবাদ সমাবেশ থেকেও বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করতে চাই। সেই সুযোগ পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। এখনো সময় ও সুযোগ আছে সিদ্ধান্ত থেকে সরে আসার।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার সরকারের সিদ্ধান্তের নিন্দা জানান। তার ভাষ্য, ‌‌‌‌‌‌‌‌‌‌'সিদ্ধান্ত বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। আর শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।'

এনসিটিবিদেশিসিসিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ