Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৮:৩৮
চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আর্ন্তজাতিক অপারেটর দিয়ে পরিচালনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ বৃহস্পতিবার একটি খসড়া কনসেশন চুক্তি নীতিগত অনুমোদন দিয়েছে।

এনসিটির পাশাপাশি ওভারফ্লো ইয়ার্ডও ১৫ বছরের জন্য বিদেশি অপারেটর পরিচালনা করবে।

চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠানামার ৪৫ শতাংশ একাই ওঠানামা হয় এই এনসিটিতে। সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি সমন্বয়ে পরিচালিত এই টার্মিনালে সবচেয়ে দ্রুত পণ্য ওঠানামা হয়। সবচেয়ে বড় জাহাজও ভিড়ে এই টার্মিনালে।

সরকারে পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ ভিত্তিতে নৌ পরিবহন মন্ত্রনালয় এই প্রস্তাব দেয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। এনসিটি দেশি-বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার প্রতিবাদে আন্দোলন বেশ জমে ওঠেছে।

এই আন্দোলনে এক সপ্তাহ আগেই প্রকাশ্যে মাঠে নেমেছে সরকারদলীয় শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা কমিটি। এর সাথে আন্দোলনে আছে বিভিন্ন শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন সমূহের সম্মিলিত সংগঠন স্কপ।

জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার জানিয়েছেন, কী আর থাকব ভাই! আমরা এখন শ্রমিক সংগঠন নিয়ে বৈঠকে বসেছি। কী সিদ্ধান্ত একটু পরই জানা যাবে। এনসিটি ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সদস্য সচিব ফজলুল কবির মিন্টু।

তারা জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের মানুষকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় সম্পদ রক্ষার প্রশ্নে বন্দর রক্ষা কমিটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অবস্থান অব্যাহত রাখবে।

চট্টগ্রাম বন্দরনিউমুরিং কন্টেইনার টার্মিনালবিদেশি অপারেটর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন