Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

প্রিয় ৫ বই

  • দন কিহোতে— সেরভান্তেস
  • গ্যালিভার্স ট্রাভেলস— জোনাথন সুইফট
  • পেদ্রো পারামো— হুয়ান রুলফো
  • পিতামহীর পাখি— জাহানারা নওশিন
  • নাদজা— আদ্রেঁ ব্রে‌তোঁ
মোজাফ্‌ফর হোসেন
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৮
প্রিয় ৫ বই

গ্রাফিকস: আগামীর সময়

আমি সম্ভবত সেই পাঠকদের একজন, যে নতুন বই পড়ার চেয়ে পাঠ করা বই বারবার পড়তে চায়। আজকাল পড়ার সময় খুব বেশি পাই না। এ কারণে ঝুঁকি নিতে মন চায় না। মনে হয়, প্রিয় বইটা আবার পড়ি। নতুনভাবে আবিষ্কার করি। কিছু বই-ই থাকে এমন, প্রতি পাঠে নতুন পাঠের মতো আনন্দ তৈরি হয়। নতুনভাবে চেনা হয় দেশ-কাল-সমাজকে। আজ আমার তেমনই প্রিয় ৫ বইয়ের কথা বলছি।

 

দন কিহোতে

আধুনিক উপন্যাসের ইতিহাসে সম্ভবত প্রথম এবং অন্যতম সার্থক এ উপন্যাসটি লেখা হয় ১৬১৫ সালে। মেটাফিকশন উত্তর-আধুনিককালের সাহিত্যে আলোচিত বিষয় হলেও সেরভান্তেসের এ উপন্যাসে এই কলাকৌশলের প্রয়োগ ঘটিয়েছেন। তবে সেজন্য না, উপন্যাসটি আমার কাছে স্যাটায়ার সাহিত্যের অনন্য দৃষ্টান্ত বলে মনে হয়। দন কিহোতে এবং তার সহচর সাঞ্চো, তাদের কথা মনে হলেই শিহরিত হই।

 

গ্যালিভার্স ট্রাভেলস

স্যাটায়ার সাহিত্যের আরেকটা বিরল দৃষ্টান্ত। কিন্তু শুধু স্যাটায়ার না; ফ্যান্টাসি, গথিক, স্পেকুলেটিভ জনরা সাহিত্যের অন্যতম আদি ও উৎকৃষ্ট উদাহরণ সুইফটের এ উপন্যাস। মানুষের আদি ও অকৃত্রিম সমস্যাটা সুইফট এখানে সামগ্রিকভাবে বলে দিয়েছেন। আমি মনে করি, কাফকার সবচেয়ে উত্তম উত্তরসূচি হলেন জোনাথন সুইফট।

 

পেদ্রো পারামো

এক বসাতেই পড়ে ফেলার মতো উপন্যাস। কিন্তু এর ঘোর একজীবনেও কাটানো যাবে না। রুলফো কোমালা নামের যে গ্রামের কথা বলেছেন, সেটি মৃতদের গ্রাম। হুয়ান প্রিসিয়াদো মা মারা যাওয়ার পর বাবার সন্ধানে কোমালা গ্রামে এসেছে। লোকজন সেখানে আছে বটে কিন্তু তারা কেউ স্বাভাবিক মানুষ নয়। সবকিছু এমনভাবে বলা হচ্ছে যেন সেটা ভিন্ন একটা জগৎ— স্মৃতির অন্য একটা স্তর। প্রতিপাঠে আমি নতুনভাবে আবিষ্কার করি এ অপ্রাকৃত জগৎকে।

 

পিতামহীর পাখি

পেদ্রো পারামোর মতো আরেক অস্পৃশ্য জগৎ তৈরি করেছেন জাহানারা নওশিন। আমি মাঝেমধ্যে উপন্যাসটির কোনো না কোনো পৃষ্ঠা পাঠ করি কবিতার মতো করে। এটা আমাকে স্মৃতিতাড়িত করে, নস্টালজিক করে সেই স্মৃতির জন্য, যা আমার যাপিত নয়। বাংলা ভাষায় এমন পরাবাস্তব উপন্যাস আমি আর পড়িনি।

 

নাদজা

ফরাসি পরাবাস্তববাদী আন্দোলনের অন্যতম প্রধান (সাহিত্যিক) দৃষ্টান্ত ‘নাদজা’। আদ্রেঁ ব্রে‌তোঁ এখানে সাহিত্যের নান্দনিকতা ও একাকিত্বের সৌন্দর্য তুলে ধরেছেন তার পরাবাস্তব পরিভ্রমণের ভেতর দিয়ে। আখ্যান জুড়ে নাদজা লেখক এবং পাঠকের কাছে স্বপ্নে দেখা চরিত্রের মতো রহস্যময় থেকে যায়। উপন্যাসটি শুরু হয় ‘Who am I?’ প্রশ্ন দিয়ে এবং শেষদিকে কথক প্রশ্ন করেন ‘Who is the real Nadja?’ অসাধারণ ঘোরের মধ্যে থাকি যখনই পড়ি।

প্রিয়বইদন কিহোতেপিতামহীর পাখিনাদজাকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার