আমি
সম্ভবত সেই পাঠকদের একজন,
যে নতুন বই পড়ার
চেয়ে পাঠ করা বই
বারবার পড়তে চায়। আজকাল
পড়ার সময় খুব বেশি
পাই না। এ কারণে
ঝুঁকি নিতে মন চায়
না। মনে হয়, প্রিয়
বইটা আবার পড়ি। নতুনভাবে
আবিষ্কার করি। কিছু বই-ই থাকে এমন,
প্রতি পাঠে নতুন পাঠের
মতো আনন্দ তৈরি হয়। নতুনভাবে
চেনা হয় দেশ-কাল-সমাজকে। আজ আমার তেমনই
প্রিয় ৫ বইয়ের কথা
বলছি।
দন
কিহোতে
আধুনিক
উপন্যাসের ইতিহাসে সম্ভবত প্রথম এবং অন্যতম সার্থক
এ উপন্যাসটি লেখা হয় ১৬১৫
সালে। মেটাফিকশন উত্তর-আধুনিককালের সাহিত্যে আলোচিত বিষয়...