Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ থেকে
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬
শেয়ার করুন:
বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

গ্রাফিকস: আগামীর সময়

শনিবার রাত ১১টা। পুলিশ লাইনস থেকে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে ছুটছিল অটোরিকশা। চালক মাসুদ তুলে ধরলেন নিজের রাজনৈতিক মতাদর্শের কথা। বাপ-দাদা সবাই ছিলেন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থক। এখানে এই দলের বাইরে মানুষ খুঁজে পাওয়া কঠিন। থাকলেও প্রকাশ্যে দলীয় আদর্শের কথা জানান না। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য জায়গায় আড়ালে আওয়ামী লীগ সমর্থকরা। কিন্তু গোপালগঞ্জের চিত্রটা উল্টো। এখানে প্রকাশ্যে নেই বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকরা।

ক্ষমতার পালাবদল ঘটেছে। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের। তবু গোপালগঞ্জের মাঠ এখনো তাদের দখলে। স্থানীয়দের দাবি, জেলার প্রায় ৯০ শতাংশ মানুষ দলটির রাজনীতির সঙ্গে জড়িত।

দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পৈতৃক বাড়িও এখানে। তাই স্বাধীনতার পর থেকেই এলাকাটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। গোপালগঞ্জ দলটির সবচেয়ে নিরাপদ নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা এখান থেকে নির্বাচিত হয়েছেন বারবার। দীর্ঘদিনের আবেগ, পারিবারিক প্রভাব আর উন্নয়ন কর্মকাণ্ড মজবুত করেছে এই ভিত্তি। এখানকার রাজনীতিকে করে রেখেছে একমুখী। তবে সমালোচক এবং আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোর মতে, দীর্ঘদিনের একক আধিপত্যের কারণে গোপালগঞ্জে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব বা বিরোধী দলগুলোর স্বাভাবিক কার্যক্রম বিকাশের সুযোগ সীমিত হয়ে পড়েছে। একচ্ছত্র আধিপত্যে গড়ে ওঠেনি বিকল্প নেতৃত্ব। ফলে সরকারে থেকেও প্রকাশ্যে মাঠে নামতে পারছেন না বিএনপি নেতাকর্মীরা। আড়ালে রয়েছেন জামায়াতে ইসলামীর সমর্থকরাও। যুগ যুগ ধরে চলে আসা এই একচ্ছত্র আধিপত্যের কারণেই গোপালগঞ্জে আওয়ামী লীগবিরোধী রাজনীতি সবসময়ই কঠিন এক সমীকরণ। জেলায় আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। খোঁজ নিয়ে জানা গেল, জেলা আওয়ামী লীগের মূল নিয়ন্ত্রণ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হাতে।

তিনি সরাসরি সামনে না এলেও তার ইন্ধনে কাজ চলছে। মাঠপর্যায়ের নির্দেশনা দিচ্ছেন ছোট ছেলে শেখ ফজলে নাইম। সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের পেছনেও এই নেতৃত্বের যোগসূত্র রয়েছে বলে আলোচনা আছে।

গত ২০ নভেম্বর রাতে এক টেলিগ্রাম গ্রুপে বার্তা দেন শেখ ফজলে নাইম। সেখানে তিনি দাবি করেন, দল নিষিদ্ধ নয়। নিষিদ্ধ শুধু কার্যক্রম। তাই কর্মসূচি চলবে।

ওই বার্তায় সহিংসতা না চাওয়ার কথা বলা হয়। তবে বাধা এলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিল বা লকডাউনে বাধা দিলে জ্বালাও-পোড়াওয়ের কথাও বলা হয়। দাবি করা হয়, জেলার ৯৮ শতাংশ মানুষ আওয়ামী লীগের। বাইরে থেকে প্রতিহতের চেষ্টা সফল হবে না বলেও জানানো হয়।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর বড় জমায়েতের প্রস্তুতি চলছে। নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতা জানালেন, ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে এই আয়োজন। পদ্মার এপারের ২১ জেলার কর্মীদের একত্রিত করারও রয়েছে পরিকল্পনা।

তবে আশপাশের জেলার পুলিশ সুপাররা বলছেন ভিন্ন কথা। বাইরে থেকে লোক জড়ো হওয়ার সম্ভাবনা কম।
বিশৃঙ্খলা ঠেকাতে সমন্বিতভাবে কাজ করবে পুলিশ।

স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের একটি অংশও যুক্ত হচ্ছে কর্মসূচিতে। জেলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এই ধর্মাবলম্বী। তাদের মতে, বিএনপি ও জামায়াত বিভিন্ন সময় হিন্দুদের ভোট একচেটিয়া আওয়ামী লীগের বাক্সে পড়ার বিষয়টি সামনে এনে বক্তব্য দিয়েছে। রাজনৈতিক এই উপস্থাপনার প্রতিবাদ এবং নিজস্ব অবস্থানের জানান দিতে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোর বাসিন্দারাও আওয়ামী লীগের চলমান কর্মসূচিতে যুক্ত হচ্ছেন।

জেলার ব্যবসায়ীদের বড় অংশও আওয়ামী লীগের সমর্থক। দলটির কর্মসূচির দিনে তারা নিজেরাই বন্ধ রাখেন দোকানপাট। নিজের কাজে নিজেই বাধা দেন।

তবে শহরে বা বাইরে ভাঙচুর হয় না আওয়ামী লীগ সমর্থকদের স্থাপনা। উল্টো বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয় এবং দলটির সমর্থক নেতাকর্মীদের বাড়ি-স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

বিএনপি ও জামায়াতের কর্মীরা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা জানালেন, এখানে প্রতিপক্ষের সংখ্যা বেশি। তাই প্রভাব খাটানো কঠিন। বললেন, রয়েছেন কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায়।

পদ্মার এপারের ২১ জেলার নেতাকর্মীদের একত্রের প্রস্তুতি

নাম প্রকাশে অনাগ্রহী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানালেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে পদ্মার এপারের ২১ জেলার নেতাকর্মীদের একত্রিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর গোপালগঞ্জে বড় ধরনের জমায়েতের প্রস্তুতি চলছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য এবং স্থানীয় সূত্রগুলো বলছে, বাগেরহাট, খুলনা, নড়াইল ও মাদারীপুর থেকেও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিলসহ গোপালগঞ্জের কর্মসূচিতে যোগ দিতে পারেন।

​তবে বাগেরহাট, মাদারীপুর ও নড়াইলের পুলিশ সুপাররা জানিয়েছেন, বাইরে থেকে লোক জড়ো হওয়ার সম্ভাবনা খুবই কম এবং যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে জেলাগুলোর পুলিশ সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন।

আওয়ামী লীগ প্রতিহতে বিরোধী দলের ভূমিকা

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান আগামীর সময়কে বললেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন বা বিক্ষোভ শুধু গোপালগঞ্জকেন্দ্রিক নয়, সারা দেশেই চলছে। এখানে আওয়ামী লীগের সংখ্যা বেশি হওয়ায় এবং প্রশাসনিকভাবে মোকাবিলার যথাযথ প্রস্তুতির অভাবে তারা কিছুটা উৎসাহিত হয়েছে। আশপাশের জেলা থেকেও লোক এনে এখানে বিক্ষোভ করা হচ্ছে। গোপালগঞ্জ নিয়ন্ত্রণে রেখে তারা আত্মসন্তুষ্টি পেলেও দেশের বাকি ৬৩ জেলায় প্রভাব বিস্তার করতে পারবে না।’

‘বিএনপি এখন সরকারে রয়েছে, তাই জনগণ ও নেতাকর্মীদের জানমালের নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শক্তি প্রয়োগ করলে প্রাণহানি ঘটতে পারে এবং লাশ নিয়ে তারা ভিন্ন রাজনীতি শুরু করবে— তাই সরকার তাদের পাতা ফাঁদে পা দিতে চাচ্ছে না’— যোগ করলেন জেলা বিএনপির আহ্বায়ক।

জামায়াতে ইসলামীর জেলার প্রচার সেক্রেটারি কাজী ইজহারুল ইসলাম জানালেন, তাদের কর্মসূচি চলে কেন্দ্রের নির্দেশে। এখনো কোনো নির্দেশনা আসেনি। তাদেরও ঘরবাড়ি ও দোকানপাট পোড়ানো হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বললেন, ‘জেলার পরিস্থিতি বিবেচনায় কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হয়, তাই পালন করব। কেন্দ্রের নির্দেশনা এলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিকল্পনা জানতে জেলার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে গিয়ে এক ঘণ্টা অপেক্ষা করেন এই প্রতিবেদক। তবে এসপি প্রত্যুষ কুমার মজুমদার দেখা দেননি।

তবে জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তার আহ্বান, অশান্তিকারীদের বিপক্ষে দাঁড়াতে হবে। এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়।

সাম্প্রতিক সহিংতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কোনো অভিযান পরিচালনা করা হবে কি না— প্রশ্নে আইজিপি বলেছেন, জনগণ যা চাইবে, সরকার সে সিদ্ধান্তই নেবে। আর কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মসূচি নিয়ে তার সতর্কবার্তা, অতীতের কর্মসূচির পরিণতি সবার জানা। কঠোর অবস্থানে যাওয়ার পরিস্থিতি যেন তৈরি না হয়।

 

গোপালগঞ্জবিএনপিজামায়াতআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল