Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

শেকৃবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৮
শেয়ার করুন:
শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

ক্লাসরুমের শিক্ষা আর চাকরির বাজারের বাস্তব চাহিদার মধ্যে দূরত্ব কমাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বসছে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন প্রোগ্রাম-২০২৬। এতে অংশ নেবে ২৫টির বেশি দেশি-বিদেশি কোম্পানি। দিনব্যাপী চাকরি মেলায় এসব প্রতিষ্ঠানের স্টলে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। পাশাপাশি যোগ্যতা ও প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী চাকরির সম্ভাবনাও তৈরি হবে।

আগামী ২ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে এ আয়োজন করা হবে। সকাল ৯টা থেকে শুরু হবে অংশগ্রহণকারীদের নিবন্ধন। এরপর দুপুর ১টা পর্যন্ত টিএসসি অডিটোরিয়ামে চলবে মূল আলোচনা পর্ব। এতে দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। অন্যদিকে, অডিটোরিয়ামের আলোচনা চলার পাশাপাশি দিনব্যাপী টিএসসি প্রাঙ্গণে বিভিন্ন কোম্পানির স্টলে চাকরি মেলা চলবে।

উদ্যোক্তা তৈরি এবং চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য এ আয়োজনের অন্যতম আকর্ষণ সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ। শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি কোম্পানিগুলোর নিয়োগপ্রক্রিয়া, কর্মক্ষেত্র ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে পারবেন। এতে পড়াশোনা শেষ হওয়ার আগেই সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার বাস্তব প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজনে পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা, ইন্টার্নশিপ, শিক্ষানবিশি, যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং গবেষণার বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনা হবে। কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সংযোগ বাড়িয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার বিষয়টিও গুরুত্ব পাবে।

অনুষ্ঠানে অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, যা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। তবে অনুষ্ঠান শেষে নিবন্ধন ফি ফেরত দেওয়া হবে। নিবন্ধনের আওতায় অংশগ্রহণকারীরা অনুষ্ঠানের উপকরণ, নাশতা ও দুপুরের খাবারের টোকেন এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

আয়োজনে সর্বোচ্চ ৫০০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। আগামী ২৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত নিবন্ধন করা যাবে। নিবন্ধন নিশ্চিত করতে প্রথমে ০১৭২২১৩২৭৯২ নম্বরে বিকাশের মাধ্যমে ৫০ টাকা পাঠিয়ে নির্ধারিত ফরমে লেনদেনের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগে নিবন্ধন সম্পন্নকারীরা অগ্রাধিকার পাবেন।

শেকৃবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান