Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিস

‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২০:২৬
শেয়ার করুন:
‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

উপজেলা হিসাবরক্ষণ অফিসের সুপারভাইজার এম এম মোহাইমেন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন ও পেনশনসংক্রান্ত কাজে ঘুষ দাবিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পে-ফিক্সেশনের প্রতিটি ফাইলের জন্য ৫০০ টাকা এবং নতুন পেনশনের ফাইল নিষ্পত্তিতে ৩০ হাজার টাকার বেশি দাবি করা হয়।

চাহিদামতো টাকা না দিলে সার্ভার জটিলতা ও কাগজপত্রে ত্রুটির অজুহাতে ফাইল আটকে রাখা হয়। এতে বেতন ও পেনশনসংক্রান্ত সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা হিসাবরক্ষণ অফিসের সুপারভাইজার এম এম মোহাইমেন। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি ফাইলপ্রতি নির্ধারিত অঙ্কের টাকা দাবি করেন। কেউ টাকা দিতে অনীহা প্রকাশ করলে তার ফাইলে কাগজপত্রের ত্রুটি দেখিয়ে কাজ বিলম্বিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত বেতন বৃদ্ধি কার্যকর করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন করতে হয়। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হয় উপজেলা হিসাবরক্ষণ অফিসে। অভিযোগ রয়েছে, এসব ফাইল যাচাই ও নিষ্পত্তির জন্য প্রতিটি ফাইলে ৫০০ টাকা করে দাবি করা হয়। টাকা না দিলে দিনের পর দিন ফাইল পড়ে থাকে।

সম্প্রতি এক সরকারি কর্মকর্তার পে-ফিক্সেশন ফাইলের কাজ সম্পন্ন করার পর তার কাছে ৫০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। কর্মকর্তার অভিযোগ, সরাসরি টাকা না চেয়ে ইঙ্গিতপূর্ণ কথাবার্তার মাধ্যমে অর্থ দাবি করা হয়। একপর্যায়ে তাকে বলা হয়, ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’ পরে হয়রানি এড়াতে তিনি টাকা দিতে বাধ্য হন।

উপজেলা হিসাবরক্ষণ অফিসের আওতায় নাঙ্গলকোটের প্রায় ১ হাজার ৪০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, প্রত্যেকের পে-ফিক্সেশন ফাইলে ৫০০ টাকা করে নেওয়া হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লাখ টাকা। তবে এভাবে অর্থ আদায়ের অভিযোগের পক্ষে স্বাধীন কোনো হিসাব পাওয়া যায়নি।

আরও পড়ুন

আড়াই বছরেও সংস্কার হয়নি হাসনাবাদ ইউপি ভবন, ব্যাহত নাগরিক সেবা

২২ নভেম্বর ২০২৬

শুধু পে-ফিক্সেশন নয়, নতুন পেনশনের ফাইল নিষ্পত্তিতেও মোটা অঙ্কের অর্থ দাবি ও আদায়ের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, এ ধরনের কাজে ৩০ হাজার টাকার বেশি দিতে হয়। চাহিদামতো টাকা না দিলে কাগজপত্রে সমস্যা রয়েছে বলে ফাইল আটকে রাখা হয়। এতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য পেনশন পেতেও বিলম্ব হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা বলেন, ‘হিসাবরক্ষণ অফিসে গেলে এমন আচরণ করা হয়, যেন আমাদের কাছে তারা টাকা জমা রেখেছে। টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়। কাগজপত্রে সমস্যা আছে বলে ফাইল আটকে রাখা হয়। অথচ টাকা দিলে কাজ দ্রুত হয়ে যায়।’

তাদের অভিযোগ, সরকারি দপ্তরে সেবা নিতে এসে এভাবে অর্থ দাবির কারণে কর্মকর্তা-কর্মচারীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশনসংক্রান্ত কাজে এমন ভোগান্তি তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপারভাইজার এম এম মোহাইমেনের কাছ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘আমাদের অফিসে কাউকে আসতে হচ্ছে না। তারা অনলাইনে বসেই প্রয়োজনীয় কাগজপত্র লিপিবদ্ধ করবেন। এরপর আমরা সেগুলো যাচাই করে সাবমিট করব।’

প্রতি ফাইলে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা কারও কাছ থেকে একটি টাকাও নিইনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, ‘বিষয়টি আরও কয়েকজনের মাধ্যমেও জেনেছি। খোঁজ নিয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নাঙ্গলকোটহিসাবরক্ষণ অফিসঘুষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার