কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন ও পেনশনসংক্রান্ত কাজে ঘুষ দাবিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পে-ফিক্সেশনের প্রতিটি ফাইলের জন্য ৫০০ টাকা এবং নতুন পেনশনের ফাইল নিষ্পত্তিতে ৩০ হাজার টাকার বেশি দাবি করা হয়।চাহিদামতো টাকা না দিলে সার্ভার জটিলতা ও কাগজপত্রে ত্রুটির অজুহাতে ফাইল আটকে রাখা হয়। এতে বেতন ও পেনশনসংক্রান্ত সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা হিসাবরক্ষণ অফ...