Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০০:১৬
শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

আব্দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের অভিযোগ করেছেন, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের মিশে থাকা কিছু ব্যক্তি শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়নে সহযোগী ছিলেন। একই সঙ্গে শিবিরের ‘গুপ্ত রাজনীতি’র কারণে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশকে শিবিরের তকমা দিয়ে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন আব্দুল কাদের। পোস্টে তিনি শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন।

আব্দুল কাদের লেখেন, “শিবিরের যারা ছাত্রলীগের সাথে মিশে ছাত্রলীগের অপকর্মের সহযোগী ছিল, শিক্ষার্থীদেরকে অমানবিক নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিল, সেসবের জন্য কি শিবির ক্ষমা চাইবে না?”

আবরার ফাহাদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, “আপনারা জানেন, আবরার ফাহাদের উপর প্রথম নির্যাতনটা শুরু করে মেহেদী হাসান রবিন, যার পুরা পরিবার জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত, দাদা ছিলেন স্থানীয় নির্বাচনে জামাতের প্রার্থী!”

তবে রবিনের শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে নিজের বক্তব্যে নিশ্চিত তথ্য উপস্থাপন না করে আব্দুল কাদের বলেন, “খোঁজ নিলে হয়তো জানা যাবে, জামাত পরিবারের এই রবিনও শিবিরের সাথী পর্যায়ের কেউ ছিলেন।”

পোস্টে শিবিরের প্রকাশ্য কমিটি না রেখে ‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে’ রাজনীতি করার অভিযোগও তোলেন তিনি। আব্দুল কাদেরের ভাষায়, “আবার দেখেন, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল। এতে শিবির লাভবান হইছে; কিন্তু ক্ষতিগ্রস্ত হইছে শিক্ষার্থীরা।”

তিনি আরও লেখেন, “শিবিরের প্রকাশ্য কমিটি না থাকায় ছাত্রলীগ ভিন্নমতাবলম্বী যারেতারে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন করতো।”

এই ধারাবাহিকতায় আবরার ফাহাদকেও শিবিরের তকমা দেওয়ার কারণে নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে দাবি করেন আব্দুল কাদের। তিনি লেখেন, “শিবিরের এই গুপ্ত রাজনীতির বলি হয়েছিল স্বয়ং আবরার ফাহাদ, জীবনটাই চলে গেলো!”

শুধু আবরার ফাহাদ নয়, আরও অনেক শিক্ষার্থী শিবিরের তকমা পেয়ে নির্যাতন, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। আব্দুল কাদের বলেন, “আরো কত নিরপরাধ শিক্ষার্থী যে শিবির ট্যাগ খেয়ে নির্যাতন-নিপীড়ন আর বঞ্চনার শিকার হয়েছিল, সেটা বলার অপেক্ষা রাখে না।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও শিবিরের বিরুদ্ধে একই ধরনের রাজনীতির অভিযোগ তুলে পোস্টের শেষাংশে আব্দুল কাদের লেখেন, “এতোকিছুর পরেও শিবির তাদের স্বার্থে এখনো গুপ্ত রাজনীতি-ই করে যাচ্ছে। অভ্যুত্থান পরবর্তীতে যেটা নতুন ধারার রাজনীতি বিনির্মাণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতেছে।”

আব্দুল কাদের
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে