এনসিপি তাদের শরিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। রবিবার নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন তিনি। আব্দুল কাদের লিখেছেন, ‘গণঅভ্যুত্থানের ধ্বজাধারী এনসিপির রাজনীতি নিয়ে কথা বলি না আর, বলার প্রয়োজন মনে করি না। তবে ইতিহাসের দায়ে কিছু বিষয়ে নোকতা দিয়ে রাখা জরুরি।’তিনি লিখেছেন, ‘দেশে একটা মানুষ মারা গেছে, জামাতের নে...