Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

এনসিপির তরুণ কর্মীদের জামায়াত ব্যবহার করছে : কাদের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮
এনসিপির তরুণ কর্মীদের জামায়াত ব্যবহার করছে : কাদের

আব্দুল কাদের

জামায়াত এনসিপির তরুণ কর্মীদের ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক আবদুল কাদের। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল কাদের বলেন, জোট পরবর্তীতে এনসিপি'র রাজনৈতিক দেউলিয়াত্ব জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। নিজস্বতা থেকে বের হয়ে এনসিপিকে তার জোট সঙ্গীর পিঠ বাঁচাতে অনেক অযথা কুতর্কে লিপ্ত হতে হইছে, যতসব লেইম যুক্তির আশ্রয় নিতে হইছে জোটের জন্য। এসবের মধ্য দিয়ে এনসিপির অনেক গ্রহণযোগ্য নেতা তাদের অবস্থানও হারিয়েছেন।

জামায়াত এনসিপিকে ব্যবহার করছে উল্লেখ করে এ ছাত্রনেতা বলেন, জামাত ঠিক একারণেই এনসিপিকে জোটে নিছে। প্রতিপক্ষকে কাউন্টার দেওয়ার জন্য জামাত এনসিপির তরুণ নেতাদেরকে ইউজ করছে। প্রতিপক্ষকে ভারবালি অ্যাটাক করার ক্ষেত্রে/ কাউন্টার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছে এনসিপির আহবায়ক থেকে শুরু করে প্রতিটা প্রোমিনেন্ট ফেইসকে; জামাতের আমির কিংবা নেতৃস্থানীয় কেউ এসব বিতর্কে কিন্তু জড়ায় নাই, তারা তাদের ইমেইজকে ক্লিন রেখেছে। নির্বাচন পরবর্তী রাজনীতিতে যেটা তাদের জন্য পজিটিভ হবে। আর এনসিপির জন্য হবে ক্ষতিকর।

এনসিপিকে ছেড়ে দেওয়া আসনেও জামায়াত নির্বাচন করছে জানিয়ে কাদের বলেন, এনসিপি তাদের জোট সঙ্গীর প্রতি সর্বোচ্চ লয়ালিটি দেখিয়ে আসছে, তাদেরকে বাঁচাতে নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ডের বাহিরে গিয়েও লেইম ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। কিন্তু বিপরীতে জামাত জোটসঙ্গী এনসিপিকে ছেড়ে দেওয়া একাধিক আসনে নিজদের প্রার্থীকেও নির্বাচন করাচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক জামায়াতের জেলা আমির প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের বলেন, ঠাকুরগাঁও জেলা জামাতের আমীরের ক্যামেরার সামনে মুখ লুকানো দেখেই তার কুমতলবের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। যার ভেতরে মিথ্যা; তার বাহিরে ভয়। ইসলামি দলের নেতা হিসেবে ভয়ের সাথে সাথে তিনি লজ্জাও অনুভব করেছেন। সেজন্যই এইভাবে নিজেকে লুকানোর চেষ্টা করেছেন।

জামায়াতকে নগ্ন সমর্থন না দেওয়ারত আহবান জানিয়ে এনসিপিকে উদ্দেশ করে কাদের বলেন, যাইহোক, এনসিপি'র ভাইয়েরা, আপনারা আপনাদের জোটের প্রতি অনেক লয়্যাল ছিলেন। সেটা আমরা সাক্ষ্য দিব, পুরা দেশবাসী সাক্ষ্য দিবে। দয়াকরে আর লেইম যুক্তি দিয়ে তাদেরকে উলঙ্গ সাপোর্ট দিয়েন না। আর নিজেদের ক্ষতি কইরেন না।

জামায়াতআব্দুল কাদেরএনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া