Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

  • ব্যক্তিগতভাবে কিনে দেওয়া যাবে টিকা তবে দাম হবে উচ্চ
  • দেশে ট্রায়াল হবে না সংক্ষিপ্তভাবে হলেও ট্রায়াল দরকার বলে মনে করেন জনস্বাস্থ্যবিদরা
মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০
ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

গ্রাফিকস: আগামীর সময়

দেশে এখন প্রতিদিনই হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। মারাও যাচ্ছেন কয়েকজন করে। ডেঙ্গুর এই প্রকোপে দেশে টিকার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশে ডেঙ্গুর টিকা চালুর বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে সরকার। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে অনুমোদন পাওয়া কিউডেঙ্গা টিকা শিগগির অনুমোদন দিতে পারে সরকার। তবে দেশে হবে না এ টিকার কোনো ট্রায়াল। বেসরকারিভাবে আসা এসব টিকা ব্যক্তিগতভাবে কিনে দেওয়া যাবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ডেঙ্গুর টিকার অনুমোদনের পর বাংলাদেশও এ টিকার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। যেকোনো ভাইরাসের বিরুদ্ধে টিকা কার্যকরী একটা হাতিয়ার। তবে দেশে টিকা অনুমোদনের অাগে সংক্ষিপ্তভাবে হলেও একটা ট্রায়াল ও প্রয়োজনীয় বৈজ্ঞানিক মূল্যায়ন করা দরকার। কারণ টিকা নিয়ে মানুষের মধ্যে একবার নেতিবাচক ধারণা সৃষ্টি হলে এর সুদূরপ্রসারী প্রভাব থাকে।

চলতি বছরের জুলাইয়ে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে ডেঙ্গুর টিকা কিউডেঙ্গা। অনুমোদন পেলেও এখনই ভারতের বাজারে কিউডেঙ্গা পাওয়া যাচ্ছে না। ২০২৭ সালের প্রথমার্ধে টিকাটি বাজারে আসতে পারে। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার তৈরি এই টিকা চার ধরনের ডেঙ্গু ভাইরাসের (ডেনভি-১, ডেনভি-২, ডেনভি-৩, ডেনভি-৪) বিরুদ্ধে সুরক্ষার জন্য তৈরি। টিকার দুই ডোজ দিতে হয়, দুই ডোজের মধ্যে ব্যবধান তিন মাস।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলছেন, ‘ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য ডেঙ্গুর টিকার অনুমোদন এবং আমদানি নিয়ে সরকার কাজ করছে। সুরক্ষা বিবেচনায় নিয়ে কিউডেঙ্গা টিকাই আনা হচ্ছে। দীর্ঘমেয়াদে ট্রায়ালের ফলাফল দেখে সরকারি ব্যবস্থায় আনা হবে কি না— সে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে টিকার উচ্চমূল্য এখানে একটা বাধা হিসেবে কাজ করতে পারে।’

ডেঙ্গু প্রতিরোধে ব্রাজিল, ইন্দোনেশিয়া, অার্জেন্টিনা, থাইল্যান্ডসহ ৪০টির বেশি দেশে ডেঙ্গুর টিকা কিউডেঙ্গা ব্যবহার করা হচ্ছে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রিকোয়ালিফিকেশন পাওয়া দ্বিতীয় ডেঙ্গু টিকা। ক্লিনিক্যাল গবেষণায় কিউডেঙ্গার কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘমেয়াদি গবেষণায়ও হাসপাতালে ভর্তি কমানোর সুরক্ষা বজায় থাকার তথ্য পাওয়া গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিউডেঙ্গা ব্যবহারে কিছু নির্দিষ্ট শর্ত দিয়েছে।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেছেন, ‘ডেঙ্গুতে দেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। সরকার কোনোভাবেই এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারছে না। সেক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধে টিকা একটা ভালো মাধ্যম হতে পারে। তবে টিকার অনুমোদনের আগে কোন বয়সী মানুষকে দেওয়া হবে এবং জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি নেওয়া হবে কি না— বিষয়গুলো আমলে েনওয়া উচিত। আগে একবার ডেঙ্গুর টিকার অনুমোদন দেওয়ার পরও স্থগিত করতে হয়েছিল। এমনটা হলে টিকার ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে।’

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গুর টিকা সহজ বা স্বল্পকালীন কোনো সমাধান নয় বলে মন্তব্য করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজির আহমেদ। তিনি বলছেন, ‘টিকার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ অসম্ভব নয়, তবে কঠিন। আর ব্যক্তিগত পর্যায়ে টিকার মাধ্যমে হার্ড ইমিউনিটি অর্জন হবে না। বরং টিকার উচ্চমূল্যের কারণে নিম্নবিত্ত মানুষের প্রাপ্যতা আরেকটা ইস্যু হবে। আর ডেঙ্গুর টিকার অনুমোদনের আগে অবশ্যই দেশে ট্রায়াল দরকার।’

দেশে কিউডেঙ্গা টিকার অনুমোদনের আগে ট্রায়াল হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার। তিনি বলছেন, ‘অনেক দেশে কিউডেঙ্গার ট্রায়াল হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রিকোয়ালিফাইড। ফলে নতুন করে আর দেশে ট্রায়ালের দরকার নেই।’

কবে নাগাদ কিউডেঙ্গা অনুমোদন পেতে পারে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাঈম গোলদার জানিয়েছেন, কিউডেঙ্গার অনুমোদনের জন্য এখনো তাদের কাছে কোনো আবেদন আসেনি। এলে সব নিয়ম মেনে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, কয়েক মাস আগে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে আমদানি করা ডেঙ্গু টিকা প্রোডেঙ্গার ট্রায়ালের জন্য আইসিডিডিআর,বিকে অনুমতি দিয়েছিল, যা পরে স্থগিত করা হয়েছে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলছেন, ‘বাংলাদেশে ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপই বর্তমানে ছড়াচ্ছে। একই ব্যক্তির একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। ফলে দীর্ঘমেয়াদে ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন নিয়েও ভাবতে হবে। তবে আপাতত হচ্ছে না।’

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসাপ্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক নাসরিন সুলতানা বলছেন, ‘ডেঙ্গু ঠেকাতে এডিস মশাকেই নিয়ন্ত্রণ করতে হবে। এটিই প্রধান মাধ্যম। তবে ডেঙ্গুর টিকাও কার্যকর একটা মাধ্যম হতে পারে।’

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৮৯ জন মারা গেছেন। এ ছাড়া ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯২ হাজার ২১৬ জনের।

অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে একজন মারা গেছেন। মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ।

ডেঙ্গুঅনুমোদনকিউডেঙ্গাটিকাআক্রান্তজনস্বাস্থ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে