সালমা আক্তারের (ছদ্মনাম) বিয়ের বয়স ১৩ পার হয়েছে। সন্তানের আশায় অনেক বছর চিকিৎসা করিয়েছেন, ছুটেছেন কবিরাজের কাছেও। কোনো ফল হয়নি। অবশেষে কৃষক স্বামীকে রাজি করিয়ে আড়াই মাস আগে জন্মের দিনই দত্তক নেন সাফওয়ান হাওলাদারকে। সেই সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গতকাল রবিবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দোতলার পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (পিআইসিউ) সামনে কথা হয় সালমা আক্তারের সঙ্গে। পিআইসিইউর সামনে রাখা চেয়ারে বসে এ সময় চোখের পানি ফেলছিলেন এই নারী। প...