রাজধানী ঢাকার তাপমাত্রা আজ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।আজ বুধবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৬....